1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শ্রীলঙ্কায় বিরোধী রাজনীতিককে গুলি চালিয়ে হত্যা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

শ্রীলঙ্কায় বিরোধী রাজনীতিককে গুলি চালিয়ে হত্যা

প্রতিনিধি

শ্রীলঙ্কার বিরোধীদলীয় এক রাজনীতিককে তার কার্যালয়ে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে। বুধবার এক বন্দুকধারীর ছোড়া গুলিতে ওই রাজনীতিক নিহত হয়েছেন বলে দেশটির পুলিশ জানিয়েছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ার এই দেশটিতে সম্প্রতি বেশ কিছু হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এবারই প্রথম কোনও রাজনৈতিক নেতাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

দেশটির পুলিশ বলেছে, দুর্বৃত্তের গুলিতে নিহত ৩৮ বছর বয়সী ওই নেতার নাম লাসান্থা বিক্রমাসেকারা। তিনি দেশটির উপকূলীয় শহর ওয়েলিগামার কাউন্সিলের চেয়ারম্যান। বুধবার স্থানীয় ভোটারদের সঙ্গে নিজ কার্যালয়ে বৈঠক করার সময় এক বন্দুকধারী সেখানে ঢুকে রিভলভার থেকে একাধিক গুলি ছোড়ে। গুলিতে ওই নেতা ঘটনাস্থলেই মারা গেছেন। তবে এই ঘটনায় অন্য কেউ আহত হননি। গুলি চালানোর পরপর হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। কলম্বো পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, খুনিকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ। হামলার কারণ এখনও পরিষ্কার নয়।

শ্রীলঙ্কার বিরোধী দল সামাগি জনা বলাওয়েগায়ার (এসজেবি) সদস্য ছিলেন বিক্রমাসেকারা। ওয়েলিগামা কাউন্সিলের নিয়ন্ত্রণ নিয়ে এই দলটির সঙ্গে দেশটির ক্ষমতাসীন দলের তীব্র দ্বন্দ্ব চলছে।চলতি বছরে শ্রীলঙ্কায় সহিংস অপরাধের সংখ্যা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। আর এসব অপরাধের বেশির ভাগের সঙ্গে স্থানীয় মাদকচক্র ও সংঘবদ্ধ প্রতিদ্বন্দ্বী অপরাধী গোষ্ঠীগুলোর সংশ্লিষ্টতা রয়েছে।

দেশটির সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছরের এখন পর্যন্ত দেশটির শতাধিক গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫০ জন নিহত হয়েছেন। গত বছর ক্ষমতায় আসা শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকের সরকার আইনশৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছিল। অনুরা ক্ষমতায় আসার পর প্রথম কোনও রাজনৈতিক নেতাকে হত্যার ঘটনা এটি।

গত ফেব্রুয়ারিতে আইনজীবীর ছদ্মবেশে এক বন্দুকধারী কলম্বোর একটি আদালতের ভেতরে ঢুকে এক আসামিকে গুলি চালিয়ে হত্যা করেন। সেই সময় দেশটিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়।

সূত্র: এএফপি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!