1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শ্রমিক বিক্ষোভে অচল চন্দ্রা-নবীনগর সড়ক - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

শ্রমিক বিক্ষোভে অচল চন্দ্রা-নবীনগর সড়ক

প্রতিনিধি

বকেয়া বেতন ও কারখানা খুলে দেওয়ার দাবিতে গাজীপুর মহানগরীর কাশিমপুরের সারাবো, পানিশাইল এলাকায় তিনটি কারখানার শ্রমিকরা আন্দোলন করছেন। আন্দোলনের জেরে বন্ধ রয়েছে চন্দ্রা-নবীনগর মহাসড়ক। টানা চারদিন ধরে অচল এ সড়কে দেখা দিয়েছে চরম জনদুর্ভোগ।

মঙ্গলবার সকাল থেকে গাজীপুর মহানগরীর সারাবো, পানিশাইল ও চক্রবর্তী এলাকার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক ডরিন ফ্যাশন ও আইরিশ ফ্যাশন কারখানা শ্রমিকরা সড়কে অবস্থান নিয়েছেন। এসময় শ্রমিকরা ব্যস্ততম চন্দ্রা-নবীনগর সড়কের দুপাশে অবস্থান নিয়ে সড়ক বন্ধ করে রেখেছেন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপরতা চালাচ্ছে বলে জানা গেছে।

এদিকে টানা চতুর্থদিন ধরে বকেয়া বেতনের দাবিতে আন্দোলন চালাচ্ছেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা। শ্রমিকরা বলছেন গত এক মাসের বকেয়া বেতন না পাওয়া পর্যন্ত অবরোধ অব্যাহত থাকবে।

অপরদিকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা দুটি কারখানা খুলে দেওয়ার দাবি জানিয়ে পার্শ্ববর্তী আইরিশ ও ডরিন ফ্যাশন লিমিটেডের শ্রমিকরাও সকাল থেকে আন্দোলন শুরু করেছেন।

আইরিশ ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিক মামুন খান তোফায়েল হোসেন বলেন, ‘গত কয়েকদিন আগে হঠাৎ কারখানা বন্ধ করে দেয়। তারপর দুইদিন আগে খোলার পর হঠাৎ ওইদিন বিকালেই আবার বন্ধ ঘোষণা করে। মালিকপক্ষ এসব কেন করতেছে তা বুঝতে পারছি না।’

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, প্রতিদিনের মতোই তারা আজও সড়ক অবরোধ করেছে। তারা সারাদিন অবরোধ করে রেখে স্বেচ্ছায় রাতে সড়ক ছেড়ে দেয়। বেতন না পেলে সড়ক থেকে যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে শ্রমিকরা। কারখানা কর্তৃপক্ষও বেতন দিবেন এমন কোনো আশ্বাস এখন পর্যন্ত দেয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!