1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শ্যামনগরে নিহত বিএনপি নেতা অলিউল্লাহর পরিবারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

শ্যামনগরে নিহত বিএনপি নেতা অলিউল্লাহর পরিবারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার

প্রতিনিধি

দীর্ঘ ৯ বছর আগের সেই বেদনাবিধুর স্মৃতি এখনও তাজা। তবুও সময়ের ব্যবধানে হারিয়ে যায়নি সম্পর্ক, থেমে যায়নি খোঁজখবর। পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে সহমর্মিতা ও দায়িত্ববোধের বার্তা নিয়ে পুলিশের গুলিতে নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্লা অলির পরিবারের দুয়ারে পৌঁছাল প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার।

বুধবার (১৮ মার্চ) সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ড. মো. মনিরুজ্জামান নিজ হাতে এই উপহার অলিউল্লাহ মোল্লা অলির পরিবারের কাছে তুলে দেন। এ সময় উপহার গ্রহণ করেন তার স্ত্রী ছালিমা খাতুন এবং তার সন্তানরা।

জানা যায়, ২০১৬ সালের ১০ জুলাই পুলিশের গুলিতে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হন শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অলিউল্লাহ মোল্লা অলি। ঘটনার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তার পরিবারকে ভুলে যাননি বিএনপির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

পরিবার সূত্রে জানা গেছে, এর আগে ২০২৪ সালে অলির বড় কন্যা নাঈমা সুলতানার বিয়ে এবং ২০২৫ সালের ৩১ আগস্ট দ্বিতীয় কন্যা সাদিয়া সুলতানার বিয়ের আনুষ্ঠানিকতার দায়িত্বও গ্রহণ করেছিলেন তারেক রহমান।

স্থানীয় নেতাকর্মীরা বলছেন, রাজনৈতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার ধারাবাহিকতার অংশ হিসেবেই অলিউল্লাহ মোল্লা অলির পরিবারের খোঁজখবর নিচ্ছেন দলীয় প্রধান এবং তাদের সহায়তা প্রদান অব্যাহত রেখেছেন।

ঈদ উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন ডাকসুর সাবেক নেতা অধ্যাপক আবু সাঈদ, শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সোলায়মান কবির, সাবেক সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সাদেম, জেলা বিএনপির সদস্য আশেক-ই এলাহী, শ্রমিকদল নেতা আসমত আলী, কৃষকদলের উপজেলা আহ্বায়ক নুরুজ্জামান, যুবদল নেতা নাজমুল হোসেন, জুয়েল হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!