1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শেষ বলে শান্তকে ফিরিয়ে বিপিএলে শরিফুলের রেকর্ড - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

শেষ বলে শান্তকে ফিরিয়ে বিপিএলে শরিফুলের রেকর্ড

প্রতিনিধি

একটি উইকেট দরকার ছিল, তাহলেই রেকর্ড! ইনিংসের শেষ বলে সেই আকাঙ্ক্ষিত উইকেট নিয়ে সেই সাফল্য পেয়েও গেলেন শরিফুল ইসলাম। রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফিরতি ক্যাচে বিপিএলের এই আসরে ২৬তম উইকেট নিলেন চট্টগ্রাম রয়্যালসের পেসার।

বিপিএলের এক আসরে সর্বোচ্চ উইকেটের মালিক হলেন শরিফুল। ১২ ম্যাচে ২৬ উইকেট নিয়েছেন তিনি। পেছনে ফেলেছেন গত মৌসুমে তাসকিন আহমেদের সর্বোচ্চ উইকেটের রেকর্ড। গতবার দুর্বার রাজশাহীর হয়ে ১২ ম্যাচে ২৫ উইকেট নিয়েছিলেন তাসকিন। আজ (শুক্রবার) তার সেই কীর্তি থেকে এক উইকেট পেছনে ছিলেন শরিফুল। ফাইনালে দুটি উইকেট নিয়ে জাতীয় দলের সতীর্থকে ছাড়িয়ে গেলেন তিনি।

শরিফুল এই আসরে ২৬৯ বল করেছেন। রান দিয়েছেন ২৬২। সেরা বোলিং ফিগার ৯ রানে ৫ উইকেট। ১০.০৭ গড় ও ৫.৮৪ ইকোনমি রেটে বিপিএল শেষ করলেন তিনি। নোয়াখীল এক্সপ্রেসের বিপক্ষে তার সেরা বোলিং ছিল। একই দলের বিপক্ষে প্রথম ম্যাচে ২ উইকেট পান তিনি। দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষেই কেবল উইকেটশূন্য ছিলেন শরিফুল। তিন উইকেট নিয়েছেন তিনবার, দুটি করে চারবার।

এবারের বিপিএলে সর্বোচ্চ উইকেটশিকারির মর্যাদা পাচ্ছেন শরিফুল। তার নিকটবর্তী বোলার সিলেট টাইটান্সের নাসুম আহমেদ (১৮)।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!