1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শেষ পর্যন্ত স্বীকার করলেন ট্রাম্প - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

শেষ পর্যন্ত স্বীকার করলেন ট্রাম্প

প্রতিনিধি

 

পর্ণ তারকা স্টর্মি ড্যানিয়েলসকে দেয়ার জন্য আইনজীবীর হাতে কত অর্থ দিয়েছিলেন সেটি আনুষ্ঠানিকভাবেই প্রকাশ করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

দ্যা অফিস অফ গভর্নমেন্ট এথিকস বলছে,  ট্রাম্পকে তাঁর আর্থিক বিবরণীতে সেটি দিতে হয়েছে।

 

এ সংক্রান্ত ফাইলে থাকা তথ্য অনুযায়ী, তিনি আইনজীবী মাইকেল কোহেনকে ২০১৬ সনের জন্য যে অর্থ দিয়েছিলেন তার পরিমাণ ১ লাখ থেকে ২ লাখ ৫০ হাজার ডলারের মধ্যে। যদিও  ট্রাম্প এর আগে স্টর্মি ড্যানিয়েলসকে ১ লাখ ৩০ হাজার ডলার দেয়ার বিষয়টি স্বীকারই করেননি।

 

এখন ওই ফাইলে একটি ফুটনোট দিয়ে হোয়াইট হাউজ বলছে স্বচ্ছতার স্বার্থেই এটিকে তালিকায় রাখা হয়েছে। যদিও অফিস অফ গভর্নমেন্ট এথিকস’র প্রধান ডেপুটি এ্যাটর্নি জেনারেলকে দেয়া এক চিঠিতে লিখেছিলেন যে, কোহেনের মাধ্যমে যেসব অর্থ শোধ হয়েছে সেগুলো জানাতে হবে।

 

স্টর্মি ড্যানিয়েলসকে দেয়া অর্থের বিষয়টি একটি আইনগত সমস্যা তৈরির করতে পারে, এমন শংকা ছিলো। কারণ এটিকে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে একটি অবৈধ ব্যয় হিসেবে দেখা যেতে পারতো।

 

কোহেনের এ সম্পর্কিত কাগজপত্র ইতোমধ্যেই এফবিআই জব্দ করেছে এবং এ নিয়ে এখন তদন্ত চলছে বলে জানা গেছে।

 

মিজ ড্যানিয়েলস, যার প্রকৃত নাম স্টেফাইন ক্লিফোর্ড অভিযোগ করেছিলেন যে, ২০০৬ সনে একটি হোটেল কক্ষে ট্রাম্প তাঁর সাথে যৌন সম্পর্ক স্থাপন করেছিলেন।

 

যদিও তখন  ট্রাম্প সেটি প্রত্যাখ্যান করেছিলেন বলে জানিয়েছিলেন তাঁর আইনজীবী।

 

মিজ ড্যানিয়েলসের দাবি সত্যি হলে ঘটনাটি ঘটে ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্প দম্পতির সন্তান ব্যারনের জন্মের কয়েক মাসের মধ্যে।

 

গত এপ্রিলে ট্রাম্প বলেছিলেন যে মাইকেল কোহেন মিজ ড্যানিয়েলসকে ২০১৬ সনের নির্বাচনের আগে কোন অর্থ দিয়েছিলেন কি-না সেটি তাঁর জানা নেই।

 

তবে আইনজীবীকে ট্রাম্পের টাকা দেয়ার বিষয়টি প্রথম নিশ্চিত করেন প্রেসিডেন্টের এ্যাটর্নি রুডি গিলিয়ানি।

 

গিলিয়ানি বলেছিলেন যে, মিজ ড্যানিয়েলসকে চুপ রাখতে – যাতে করে তিনি অসত্য ও অতিরঞ্জিত অভিযোগ ট্রাম্পকে নিয়ে না করেন, সেজন্যই ওই লেনদেন করা হয়েছিলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!