1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শেরাটনে জড়ো হচ্ছেন ক্রিকেটাররা, ১টায় সংবাদ সম্মেলন কোয়াবের - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

শেরাটনে জড়ো হচ্ছেন ক্রিকেটাররা, ১টায় সংবাদ সম্মেলন কোয়াবের

প্রতিনিধি

শেরাটনে জড়ো হচ্ছেন ক্রিকেটাররা, ১টায় সংবাদ সম্মেলন কোয়াবের
একের পর এক বিস্ফোরক মন্তব্যে বিতর্ক উসকে দিচ্ছেন বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম। তার পদত্যাগের জন্য সময় বেধে দেয় ক্রিকেটারদের সংগঠন কোয়াব। কিন্তু এখনও আসেনি পদত্যাগের ঘোষণা। তারই পরিপ্রেক্ষিতে নিজেদের অনড় কোয়াব। বিপিএলে দিনের প্রথম ম্যাচের সময় ডাকা হয়েছে সংবাদ সম্মেলন।

আজ (বৃহস্পতিবার) বিপিএলের ম্যাচ শুরুর আগে দাবি না মানলে সব ধরনের ক্রিকেট বয়কটেরও হুমকি দিয়েছিল কোয়াব। এখন পর্যন্ত এম নাজমুলের পদত্যাগের খবর আসেনি। তাই নির্ধারিত সময় পার হয়ে হলেও দিনের প্রথম ম্যাচের দুই দলের কেউই মাঠে যায়নি। যে কারণে খেলা মাঠে গড়ানো নিয়ে শঙ্কা তৈরি হয়।

এখানেই শেষ নয়, পদত্যাগের ঘোষণা না আসায় হোটেল শেরাটনে ম্যাচের সময়ে সংবাদ সম্মেলন ডেকেছে কোয়াব। এজন্য ৬ দলের ক্রিকেটাররা এক হচ্ছেন শেরাটনে।

বিশ্বকাপে না খেললে বোর্ড থেকে ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়া হবে কি না? এমন প্রশ্নের জবাবে গতকাল বিসিবি পরিচালক এম নাজমুল বলেছিলেন, ‘বিসিবির হবে না, ক্রিকেটারদের ক্ষতি হবে। ক্রিকেটারদের ক্ষতি হবে কারণ তারা খেললে ম্যাচ ফি পায়। ম্যাচ সেরা হলেও পায়, পারফরম্যান্স অনুযায়ী পায়। এটা শুধুই ক্রিকেটারের পাওয়া। বোর্ডের লাভ-ক্ষতি নেই। অন্তত এই বিশ্বকাপের জন্য।’

আশানুরূপ পারফর্ম না করলে ক্রিকেটারদের বেতন কাটা হয় না, তাহলে ক্ষতিপূরণ দেওয়া হবে কোন যুক্তিতে? সাংবাদিকদের কাছে এই পাল্টা প্রশ্ন করেছেন নাজমুল, ‘কেন? ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে, আমরা যে ওদের পেছনে এত কোটি কোটি টাকা খরচ করছি, আমরা কি ঐ টাকা ফেরত চাচ্ছি নাকি? চাচ্ছি? এই প্রশ্নের উত্তর দেন আমাকে।’

তার করা এমন মন্তব্যেই পর থেকেই দেশের ক্রিকেটপাড়ায় উত্তেজনার সৃষ্টি হয়। এরপর গতকাল রাতেই রাতে কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন সাংবাদিকদের সঙ্গে এক জুম মিটিংয়ে যুক্ত হয়ে জানান, ‘একজন দায়িত্বরত বোর্ড পরিচালক কখনোই এভাবে কথা বলতে পারেন না। আমরা তাৎক্ষণিকভাবে উনার পদত্যাগ চাচ্ছি। যদি এম নাজমুল আগামীকাল বিপিএল ম্যাচের আগে পদত্যাগ না করে, তাহলে কোনো ধরনের ক্রিকেট খেলবে না ক্রিকেটাররা।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!