1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শেরপুরে বন্য হাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

শেরপুরে বন্য হাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু

প্রতিনিধি

শেরপুরে বন্য হাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু
শেরপুরের শ্রীবরদী উপজেলায় সংরক্ষিত বনভূমিতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে বন্য হাতির আক্রমণে আহমেদ আলী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বালিঝুরি রেঞ্জের মালাকুচার বিট অফিসের পশ্চিম পাশে গলাচিপা এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত আহমেদ আলী শ্রীবরদী উপজেলার রানিশিমুল ইউনিয়নের মালাকুটা হালুহাটি গ্রামের মৃত সুরহাব আলীর ছেলে। তিনি পেশায় কৃষিকাজ ও কাঠ সংগ্রহের কাজ করতেন।স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে আহমেদ আলী অপর এক ব্যক্তির সঙ্গে সংরক্ষিত বনভূমিতে লাকড়ি সংগ্রহ করতে যান। এ সময় হঠাৎ একটি বন্য হাতি তাদের ওপর আক্রমণ চালায়। সঙ্গে থাকা ব্যক্তি দৌড়ে পালিয়ে আসতে পারলেও আহমেদ আলী হাতির আক্রমণে গুরুতর আহত হন। পরে বনভূমি থেকে তাকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে বনবিভাগের বালিঝুরি রেঞ্জ কর্মকর্তা সুমন মিয়া বলেন, সংরক্ষিত বনভূমিতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে দুইজন বন্য হাতির আক্রমণের শিকার হন। আহত অবস্থায় আহমেদ আলীকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার বিস্তারিত জানার জন্য বনবিভাগের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, বন্য হাতির আক্রমণে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে, তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!