1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শেখ হাসিনার পতনে অর্থনৈতি পরিস্থিতি সেটির পুরোপুরি বিপরীত - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

শেখ হাসিনার পতনে অর্থনৈতি পরিস্থিতি সেটির পুরোপুরি বিপরীত

প্রতিনিধি

বাংলাদেশ বর্তমানে দুটি বড় অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে রয়েছে: উচ্চ মূদ্রাস্ফীতি, যেটি ৯ শতাংশ বেড়েছে এবং টাকার মূল্যমানের বড় অবনতি। করোনা মহামারির সময় বাংলাদেশের অর্থনীতির অবস্থা আরও খারাপ হয়। টেক্সটাইল খাতের উপর নির্ভরশীল বাংলাদেশের অর্থনীতিতে এই সময়টায় ব্যাপক বিঘ্ন ঘটে।করোনা পরবর্তী সময়ে সমস্যা থেকে উত্তরণ ঘটলেও; ২০২৪ সালে অর্থনৈতিক প্রবৃদ্ধি এখনো ৬ শতাংশের নিচে রয়েছে।

২০১১ থেকে ২০১৯ সালে বাংলাদেশে ব্যাপক উন্নতি পরিলক্ষিত হয়েছিল। কিন্তু বর্তমান এ পরিস্থিতি সেটির পুরোপুরি বিপরীত। ওই সময় দেশের জিডিপি ধারাবাহিকভাবে প্রায় ৬ শতাংশ করে বেড়েছে। মুদ্রাস্ফীতি ৬ শতাংশের নিচে নেমে এসেছিল। ২০১৬ সালে জিডিপি পার ক্যাপিটায় দ্বিগুণ হয়েছিল। যা ২০১৬ সালে ১ হাজার ০৩২ ডলার থেকে ২০১৯ সালে ২ হাজার ১৫৪ ডলারে উন্নীত হয়েছিল।কিন্তু অর্থনীতির সাম্প্রতিক নাজুক পরিস্থিতি— যার মধ্যে রয়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমা, ক্রমবর্ধমান বেকারত্ব— বাংলাদেশের তরুণদের ক্ষুব্দ করেছে। যার ফলশ্রুতিতে পতন হয়েছে শেখ হাসিনা সরকারের।

হাসিনার পতনের পর নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সেটি জানিয়েছে এখন তাদের প্রধান লক্ষ্য হলো অর্থনীতিকে সঠিক জায়গায় এবং ব্যাংকের উপর মানুষের আস্থা ফেরানো। অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ বার্তাসংস্থা পিটিআইকে এই তথ্য জানিয়েছেন।অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, “আমরা সংস্কার আনব। বেশ কিছু কারণে দেশের অর্থনীতির চাকা ধীর হয়ে গেছে। আমাদের লক্ষ্য থাকবে যত দ্রুত সম্ভব অর্থনীতিকে চাঙ্গা করা। যখন অর্থনীতি একবার স্থবির হয়ে যায়। তখন এটি পুনরায় চালু করার বিষয়টি কঠিন হয়ে পড়ে। আমরা চাই না এটি থেমে যাক।”বর্তমানে বাংলাদেশের অর্থনীতিতে বেশ কিছু সমস্যা রয়েছে। যার মধ্যে প্রধান হলো ব্যাংকিং খাত এবং মুদ্রাস্ফীতি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!