1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শৃঙ্খলা ভঙ্গ ও অবাধ্যতায় সরাসরি বরখাস্তের বিধান রেখে সংসদে বিল পাস - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

শৃঙ্খলা ভঙ্গ ও অবাধ্যতায় সরাসরি বরখাস্তের বিধান রেখে সংসদে বিল পাস

প্রতিনিধি

সরকারি কর্মচারীদের জবাবদিহিতা নিশ্চিতকরণ ও কর্মস্থলে শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার ‘সরকারি চাকরি (সংশোধন) আইন, ২০২৬’ নামে নতুন সংশোধনী বিল সংসদে পাস করেছে। নতুন প্রস্তাবে উল্লেখ করা হয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বৈধ আদেশ অমান্য করা, কর্মে সমবেতভাবে অনুপস্থিত থাকা বা সহকর্মীর কর্তব্যে বাধা প্রদানের মতো কর্মকাণ্ড ‘সরকারি কর্মে বিঘ্ন সৃষ্টিকারী অসদাচরণ’ হিসেবে গণ্য হবে।

রোববার (৫ এপ্রিল) স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বিলটি উত্থাপন করেন এবং কণ্ঠভোটে তা অনুমোদিত হয়।

বিলের নতুন ধারা ৩৭ক অনুযায়ী, অসদাচরণের জন্য তিনটি প্রধান দণ্ড নির্ধারণ করা হয়েছে:

  1. নিম্নপদ বা নিম্ন বেতন গ্রেডে অবনমিতকরণ,
  2. বাধ্যতামূলক অবসর প্রদান,
  3. চাকরি থেকে সরাসরি বরখাস্ত।

বিল অনুসারে, অভিযুক্ত কর্মচারী ৭ কার্যদিবসের মধ্যে কারণ দর্শাতে পারবে। অভিযোগের প্রাথমিক ভিত্তি থাকলে ৩ কার্যদিবসের মধ্যে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হবে এবং কমিটিকে ১৪ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে হবে। বিশেষ প্রয়োজনে আরও ৭ দিন বাড়ানো যাবে। তদন্ত কমিটি নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন দিতে ব্যর্থ হলে তা ‘অদক্ষতা’ হিসেবে গণ্য হবে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া যাবে।

বিলের বিবৃতিতে বলা হয়েছে, সরকারি কর্মচারীদের জবাবদিহিতা, আনুগত্য প্রতিষ্ঠা ও বিশৃঙ্খলা প্রতিহত করাই মূল উদ্দেশ্য। এর মাধ্যমে ২০২৫ সালে জারি করা দুটি অধ্যাদেশকে স্থায়ী আইনি কাঠামো দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!