1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শুক্রবার সকালের মধ্যে সচল হবে সাত দেশের ‘নিবন্ধন অ্যাপ’ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

শুক্রবার সকালের মধ্যে সচল হবে সাত দেশের ‘নিবন্ধন অ্যাপ’

প্রতিনিধি

ঠিকানা জনিত সমস্যার কারণে ৭ দেশে সাময়িকভাবে বন্ধ রয়েছে পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন কার্যক্রম। তবে, আগামীকাল শুক্রবার সকালের মধ্যে এই অ্যাপ আবার চালু করার চেষ্টা চলছে। যাতে ছুটির দিনটিকে প্রবাসীরা কাজে লাগাতে পারেন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি–এসডিআই) প্রকল্পের ‘টিম লিডার’ সালিম আহমাদ খান এসব কথা জানান। তিনি বলেন, আমরা কাজ করছি, কাল (শুক্রবার) সকালের মধ্যে নেক্সট রিলিজটা দেওয়ার জন্য। যাতে শুক্রবার ছুটির দিন প্রবাসী ভোটাররা কাজে লাগাতে পারেন। যত শিগগির সম্ভব অ্যাপটা আবার এই সাতটা দেশে চালুর চেষ্টা করছি। গতকাল বুধবার মধ্যরাত থেকে বিশ্বের সব দেশের প্রবাসী বাংলাদেশিদের জন্য নিবন্ধন অ্যাপ একসঙ্গে উন্মুক্ত করা হয়। তবে, পোস্টাল ভোট বিডি অ্যাপে পূর্ণাঙ্গ ঠিকানা না দেওয়ায় বাহরাইন, কুয়েত, মালয়েশিয়া, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসীদের নিবন্ধন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়। নির্বাচন কমিশন সতর্ক করে জানায় যে, সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা ছাড়া পোস্টাল ব্যালট পেপার পাঠানো সম্ভব হবে না।

সালিম আহমাদ খান জানান, গত ১৮ নভেম্বর প্রবাসী বাংলাদেশি ভোটার ও দেশের ভেতরের তিন ধরনের ব্যক্তির জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করা হয়। এরপর ধারাবাহিকভাবে বৈশ্বিক অঞ্চলভিত্তিক নিবন্ধন শুরু হয়, যা বৃহস্পতিবার (২৭ নভেম্বর) প্রথম প্রহর থেকে যেকোনো দেশ থেকে করা যাচ্ছে। আগামী ১৮ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এ নিবন্ধন কার্যক্রম চলবে।

নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ নিবন্ধনের সার্বিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, প্রবাসী ভোটিংয়ের জন্য প্রবাসী বাংলাদেশি ভোটারদের অন্তর্ভুক্তির ব্যাপারে এক্সপেক্টেশন যেটা হাই ছিল, এখনও আমাদের হাই আছে। একটা জিনিস নতুন পদ্ধতিকে যখন রোল আউট করা হয়েছে তখন ছোটোখাটো প্রবলেম হবে। এ নিয়ে প্রচার-প্রচারণাও চলছে। সচিব আরও জানান, আমরা অগ্রসর হব প্রবলেম হবে; প্রবলেমটাকে সলভ করব, এইভাবে আমাদেরকে আগাতে হবে। ইতোমধ্যে অর্ধলক্ষাধিক নিবন্ধন করেছে। স্যাটিসফ্যাক্টরি তো বটেই। সার্বিক বিষয় মনিটর করে আমরা সেটাকে অ্যাড্রেস করার চেষ্টা করছি। এভাবে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!