1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শীতার্ত মানুষের মুখে হাসি ফোটাতে আশ ফাউন্ডেশনের কম্বল বিতরণ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

শীতার্ত মানুষের মুখে হাসি ফোটাতে আশ ফাউন্ডেশনের কম্বল বিতরণ

প্রতিনিধি

আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এবং নর্থ আমেরিকান হিউম্যানিটেরিয়ান এইড এন্ড রিলিফ (নাহার) এর সহযোগিতায় দুস্থ ও শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন কোলাপাড়া এলাকায় স্থানীয় লোকজনের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।
কোলাপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে দুস্থদের হাতে কম্বল তুলে দেন ফাউন্ডেশনের প্রেসিডেন্ট প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন। এছাড়াও আশ ফাউন্ডেশনের অন্যান্য সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
এসময় ফাউন্ডেশনের কর্ণধার মুহাম্মদ নাসির উদ্দিন বলেন, “একে একে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাবে আমাদের ভালোবাসার উপহার। শীতার্ত ও সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন সবসময় কাজ করে যাবে।“
কর্মসূচির শেষে আয়োজকরা জানান, মানবিক সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতা থেকে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। শীতবস্ত্র বিতরণের মাধ্যমে অসহায় মানুষের মুখে যে হাসি ফুটে উঠেছে, তা ফাউন্ডেশনের পথচলার অনুপ্রেরণা। সমাজের বিত্তবানদের এ ধরনের মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় একটি মানবিক ও সহানুভূতিশীল বাংলাদেশ গড়ে উঠবে, এমন প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!