1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শিশু ধর্ষণ: চাচার আমৃত্যু কারাদণ্ড, অর্থদণ্ড আদায়ে সম্পদ বিক্রির নির্দেশ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

শিশু ধর্ষণ: চাচার আমৃত্যু কারাদণ্ড, অর্থদণ্ড আদায়ে সম্পদ বিক্রির নির্দেশ

প্রতিনিধি

শিশু ধর্ষণ: চাচার আমৃত্যু কারাদণ্ড, অর্থদণ্ড আদায়ে সম্পদ বিক্রির নির্দেশ
ফরিদপুরে ১০ বছর বয়সী ভাতিজাকে ধর্ষণের দায়ে ওই শিশুর চাচাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২৬ নভেম্বর) বিকেল ৩টার দিকে ফরিদপুরের শিশু ধর্ষণ অপরাধ ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ আদেশ দেন।

একই সঙ্গে আদালত আসামিকে দুই লাখ টাকা জরিমানা করেন। অর্থদণ্ড আদায়ের জন্য মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তির জমি-জমা বিক্রি করে দুই লাখ টাকা ধর্ষণের শিকার শিশুর পরিবারকে দেওয়ার জন্য জেলা কালেক্টরকে আদালত নির্দেশ দেন। অন্তর্বর্তীকালীন সরকার ২০২৫ সালের ১৭ মার্চ এই ট্রাইব্যুনাল গঠন করার পর ফরিদপুরে এটিই ট্রাইব্যুনালের প্রথম রায়।

আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তির নাম মুরাদ খন্দকার। তিনি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নুরুলাহগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আকনবাড়িয়া গ্রামের বাসিন্দা। মুরাদ খন্দকার এই মামলার বাদীর চাচাতো ভাই ও ধর্ষণের শিকার শিশুটির কাকা। রায় প্রদানের সময় মুরাদ আদালতে হাজির ছিলেন না। এজন্য আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৫ মে বিকেল ৫টার দিকে শিশু (৩) নিজের বাড়িতে ছিল। এ সময় শিশুটির চাচা তাকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি বাড়িতে এসে সব ঘটনা খুলে বলে মা-বাবার কাছে। এরপর তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।

এ ঘটনায় ওই শিশুটির বাবা বাদী হয়ে পরদিন ২০১৯ সালের ১৬ মে ফরিদপুর কোতয়ালী থানায় মুরাদ খন্দকারকে একমাত্র আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

এ মামলাটি তদন্ত করেন ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) আনিচুর রহমান। তিনি ২০১৯ সালের ১৭ ডিসেম্বর মুরাদ খন্দকারকে একমাত্র আসামি করে ওই শিশুকে ধর্ষণের দায়ে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। এরপর সাক্ষী যুক্তি তর্ক শেষে ঘটনার ছয় বছরেরও বেশি সময় পর আজ রায় প্রদান করা হল।

পিপি গোলাম রব্বানী বলেন, এটি একটি ঐতিহাসিক রায়। মাগুরার আলোচিত একটি শিশু ধর্ষণের ঘটনার পর অন্তর্বর্তীকালীন সরকার শিশু ধর্ষণ ট্রাইব্যুনাল গঠন করেন। এই ট্রাইব্যুনালের অধীনে ফরিদপুরে এটিই প্রথম রায়।

তিনি আরও বলেন, শিশু ধর্ষণের মত জঘন্যতম অপরাধে আজকের যে রায়টি হয়েছে এটি একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। আমি মনে করি এ রায়ের ফলে ভবিষ্যতে এ জাতীয় অপরাধ কিছুটা হলেও কমে আসবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!