1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শিশুদের টিকাদানে এসএমএস ও পুশ নোটিফিকেশন চালুর পরিকল্পনা ডিএনসিসির - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

শিশুদের টিকাদানে এসএমএস ও পুশ নোটিফিকেশন চালুর পরিকল্পনা ডিএনসিসির

প্রতিনিধি

শিশুদের শতভাগ টিকার আওতায় আনতে মোবাইল এসএমএস ও পুশ নোটিফিকেশনের মাধ্যমে অভিভাবকদের কাছে তথ্য পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

বৃহস্পতিবার (৭ মে) গুলশানে ডিএনসিসি নগর ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানান ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান

তিনি বলেন, টিকাদান কার্যক্রম সফল করতে মাঠপর্যায়ে সচেতনতামূলক ক্যাম্পেইনের পাশাপাশি বাসা-বাড়িতে প্রচারণাও জোরদার করা হচ্ছে। সমন্বিত উদ্যোগের মাধ্যমে কোনো শিশুকে টিকার বাইরে রাখা হবে না।

অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই), UNICEF Bangladesh এবং স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশন

সভায় জানানো হয়, বর্তমানে ইপিআই কর্মসূচির আওতায় ৯টি অ্যান্টিজেনের মাধ্যমে ১২টি রোগের বিরুদ্ধে টিকা দেওয়া হচ্ছে। এছাড়া দেশে পোলিও ও ধনুষ্টঙ্কার নির্মূল এবং হেপাটাইটিস নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে।

২০২৩ সালের ইপিআই কাভারেজ ইভালুয়েশন সার্ভে অনুযায়ী, দেশের নগর এলাকায় টিকাদানের হার ৭৯ শতাংশ। ডিএনসিসি এলাকায় এই হার ৭৫ দশমিক ৪ শতাংশ, যা ২০১৯ সালের তুলনায় কিছুটা বৃদ্ধি পেয়েছে।

সভায় চলমান হাম-রুবেলা পরিস্থিতিও গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ৬ মে ২০২৬ পর্যন্ত দেশে ৪৪ হাজারের বেশি সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে এবং ২৬৮ জনের মৃত্যুর তথ্য রেকর্ড করা হয়েছে।

বিশেষজ্ঞরা জানান, পাঁচ বছরের কম বয়সী শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। এজন্য গত ৫ এপ্রিল থেকে ৬–৫৯ মাস বয়সী শিশুদের জন্য জরুরি এমআর টিকাদান ক্যাম্পেইন চালানো হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!