1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শিক্ষা পরিবারকে এগিয়ে নিতে গণমাধ্যম কর্মীদের পাশে পেয়েছি : শিক্ষামন্ত্রী - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

শিক্ষা পরিবারকে এগিয়ে নিতে গণমাধ্যম কর্মীদের পাশে পেয়েছি : শিক্ষামন্ত্রী

প্রতিনিধি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষা পরিবারের জন্য আমাদের যে অগ্রযাত্রা, তা এগিয়ে নেওয়ার প্রতিটি পর্যায়েই গণমাধ্যম কর্মীদের পাশে পেয়েছি।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর নেতৃত্বে বাংলাদেশের যে এগিয়ে যাওয়া, তার অন্যতম অংশীদার আমাদের শিক্ষা পরিবার।

তিনি আরো বলেন, সবসময় নানা কার্যক্রমে সাংবাদিক বন্ধুদের সাথে পেয়েছি; তারা আছেন, তারা থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করছি।
আজ রাজধানীর একটি হোটেলে এডুকেশন রিপোর্টার্স এসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব) আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী সাংবাদিকদের উদ্দেশ্য বলেন, আপনারা সব ক্ষেত্রে বস্তুনিষ্ঠতা ও ইতিবাচকতা নিয়ে থাকবেন, সেই আশাবাদ ব্যক্ত করছি।

ইরাব সভাপতি মীর মুহাম্মদ জসিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর, অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক ফরহাদুল ইসলাম, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার

, মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কায়সার হোসেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মশিউর রহমান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আতিকুল ইসলাম, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত প্রমুখ।
ইফতার মাহফিলে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষক, বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা, বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা, ইরাব সদস্য ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!