1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শিক্ষা কর্মকর্তাকে ঘুষ দিতে গিয়ে শিক্ষক আটক - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

শিক্ষা কর্মকর্তাকে ঘুষ দিতে গিয়ে শিক্ষক আটক

প্রতিনিধি

রংপুরে শিক্ষা কর্মকর্তাকে আট লাখ টাকা ঘুষ দিতে এসে মাইদুল ইসলাম নামে এক শিক্ষক আটক হয়েছেন। মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের উপ-পরিচালক রোকসানা বেগম তাকে ঘুষের টাকাসহ পুলিশের হাতে তুলে দেন।

জানা যায়, কুড়িগ্রামের রৌমারী উপজেলার কচাইকাটা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষক ও তিন কর্মচারীকে এমপিও ভুক্ত করতে গত ৯ ফেব্রুয়ারি শিক্ষা অফিসার রোকসানা বেগমের সাথে তার কার্যালয়ে দেখা করেন মাইদুল ইসলাম। ওই দিন তিনি মাইদুলকে অবৈধভাবে এমপিও ভুক্তির সুপারিশ প্রদানে নাকোচ করে দেন।

সোমবার দুপুরে পুনরায় দুপুরে শিক্ষা কর্মকর্তা রোকসানা বেগমের কার্যালয়ে আসেন মাইদুল এবং মোবাইল ফোনে ম্যাসেজের মাধ্যমে জানান এক শিক্ষকের এমপিওভুক্তির জন্য ৫ লাখ ও তিন কর্মচারীর জন্য আরও ৩ লাখসহ মোট ৮ লাখ টাকা তিনি নিয়ে এসেছেন। বিষয়টি দেখে শিক্ষা কর্মকর্তা রোকসানা বেগম অফিসের কর্মকর্তা-কর্মচারীদের ডাকেন এবং পরবর্তীতে পুলিশের হাতে তুলে দেন।

এ বিষয়ে মাইদুল ইসলাম সাংবাদিকদের বলেন, আমি কচাইকাটা স্কুলের সাবেক শিক্ষক। ওই প্রতিষ্ঠানের একজন শিক্ষক ও তিন কর্মচারীর জন্য ম্যাডামের কাছে আগে এসেছিলাম। তখন তিনি কাজটি না করার কথা জানিয়েছিলেন। পরে একজন বলেছিল যে টাকা-পয়সা দিলে কাজ হতে পারে। সেজন্য আজ ৮ লাখ টাকা নিয়ে এসে ম্যাডামের কাছে কাজটি করিয়ে নিতে চেয়েছিলাম।

তিনি আরও বলেন, আমি মানুষের জীবন বাঁচাতে এসেছি। আমি জানতাম না যে ম্যাডাম ঘুষ নেন না। তাকে আট লাখ টাকা ঘুষ দিতে চাওয়াটা আমার অন্যায় হয়েছে। এর জন্য আমার জেল হলে হোক।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের উপ-পরিচালক রোকসানা বেগম বলেন, ওই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ২০১৩ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে অনলাইনে জরিপে থাকতে হতো। এটি না থাকায় শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী সুপারিশ করার কোনো সুযোগ নেই। যদি মন্ত্রণালয় কোনো ক্ষেত্রে তা শিথিল করে তবে হতে পারে। রংপুর অঞ্চলের এমন ফাইল অনেক পড়ে রয়েছে।

আটক ব্যক্তি কেন পুনরায় এসেছেন জিজ্ঞাসা করলে তিনি জানান, এমপিওভুক্তির সুপারিশের জন্য টাকা নিয়ে এসেছেন। পরে অফিসের কর্মকর্তা-কর্মচারীদের পরামর্শক্রমে তাকে পুলিশে দেয়া হয়েছে।

রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজাহান আলী বলেন, জিজ্ঞাসাবাদ শেষে শিক্ষক মাইদুলকে টাকাসহ আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!