1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে চলমানরো সংঘাত বন্ধে ব্যবস্থা নিতে অনুরোধ প্রফেসর ড. শিরীণ আখতারকে - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে চলমানরো সংঘাত বন্ধে ব্যবস্থা নিতে অনুরোধ প্রফেসর ড. শিরীণ আখতারকে

অনলাইন ডেস্ক :

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে চলমান সংঘাত বন্ধে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারকে অনুরোধ করেছেন। তিনি আজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্যরে সঙ্গে কথা বলেন এবং সংঘাতের জন্য দায়ী ব্যক্তিদের বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে এ অনুরোধ জানান।

এছাড়াও শিক্ষামন্ত্রী ইতিপূর্বে যারা এই ধরনের সহিংসতায় জড়িত হয়েছে তাদের বিরুদ্ধে একাডেমিক ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ফৌজদারি আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি বিশেষভাবে অনুরোধ জানান। এ সময় বিশ্ববিদ্যালয়ে অবস্থানরত অছাত্রদের হল ত্যাগ নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা গ্রহণ করে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করার বিষয়েও কথা বলেন তিনি।

এ বিষয়ে প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নেয়ার বিষয়েও বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি অনুরোধ জানান মন্ত্রী।
মন্ত্রী কোন রাজনৈতিক ব্যক্তিবর্গের নাম ব্যবহার করে যেন কোন দায়ী ব্যক্তি নিষ্কৃতি না পায় এ বিষয়ে সচেতন থাকতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে নির্দেশ দেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য শিরীণ আখতার শিক্ষামন্ত্রীর অনুরোধের প্রেক্ষিতে আগামীকাল রোববার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয় আইন শৃঙ্খলা বিষয়ক সভা আহ্বান করতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার কে এম নূর আহমদকে নির্দেশ দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!