1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শিক্ষার্থীদের ট্রাফিক পুলিশের দায়িত্ব পালনের দৃশ্যে অভিভূত আজহারী - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

শিক্ষার্থীদের ট্রাফিক পুলিশের দায়িত্ব পালনের দৃশ্যে অভিভূত আজহারী

প্রতিনিধি

ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা। শেখ হাসিনা পালাবার পর থেকে প্রায় তিন দিন ধরে অভিভাকহীন রয়েছে পুরো দেশ। এ সময় দেশের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতে দেখা গেছে শিক্ষার্থীদের।

মহল্লা ভিক্তিক কমিটি গঠনের মাধ্যমে তারা তিন দিন ধরে এ কাজ করে চলেছেন। তাদের সুশৃঙ্খল এই উদ্যোগ ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। জনপ্রিয় আলেম মাওলানা মিজানুর রহমান আজহারী এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তিনি এই দৃশ্য দেখে অভিভুত বলেও মতামত ব্যক্ত করেছেন।

আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) এক ফেসবুক পোস্টে তিনি বলেন—`শিক্ষার্থীদের সুশৃঙ্খলভাবে ট্রাফিক পুলিশের কাজ করার দৃশ্য দেখে আমি অভিভূত। ওরা পারবে ইনশাআল্লাহ’।

মাওলানা মিজানুর রহমান আজহারী শুরু থেকেই শিক্ষার্থীদের আন্দোলন ও তাদের দাবির পক্ষে সরব ছিলেন। শিক্ষার্থীদের দাবি জোরালো হওয়ার পর তাদের ওপর হামলা শুরু হলে তিনি এর নিন্দা জানিয়েছিলেন এবং বলেছিলেন আমি তারুণ্যের পক্ষে।

শেখ হাসিনা সরকারের পতনের দিন আল্লাহর শুকরিয়া আদায় করেছিলেন। তবে পতন পরবর্তী গণভবন ও সংসদ ভবনে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তিনি তার নিন্দা জানিয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!