1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দিচ্ছেন জবির সাবেক শিক্ষার্থীরা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দিচ্ছেন জবির সাবেক শিক্ষার্থীরা

প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চার দফা দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো চলমান আন্দোলনে অংশ নিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৫ মে) কাকরাইল মোড়ে সড়ক অবরোধ করে তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়।

সরেজমিনে দেখা গেছে, জগন্নাথ কলেজকালীন এবং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরবর্তী সাবেক শিক্ষার্থীরা আন্দোলনে সংহতি প্রকাশ করে উপস্থিত হন। তাদের মধ্যে বিভিন্ন বিভাগের শিক্ষার্থী এবং সাবেক ছাত্রনেতারাও অংশ নেন।

আন্দোলনে অংশ নিয়ে তারা বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় হওয়ার পর থেকে বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য ও অবহেলার শিকার হয়ে আসছে। হল সমস্যা, ক্যাম্পাস সংকটসহ বিভিন্ন ইস্যুতে বারবার আন্দোলন করেও ফলাফল পাওয়া যায়নি। জাতীয় আন্দোলনেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবসময় সামনের সারিতে থেকেছে। তবে দিনশেষে তারাই সবচেয়ে বেশি বঞ্চিত। দাবি অত্যন্ত যৌক্তিক। এই দাবি অনতিবিলম্বে মেনে নেওয়া হোক।

বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সাবেক শিক্ষার্থী রাইসুল ইসলাম নয়ন বলেন, বিশ্ববিদ্যালয় ২০ বছর ধরে বঞ্চনার শিকার। আন্দোলন করেও কোনো লাভ হয়নি। শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়া হোক।

এর আগে বুধবার সারারাত কাকরাইল মোড়ে অবস্থান করেন শিক্ষার্থীরা। গতকাল বেলা সাড়ে ১১টায় এক হাজারের বেশি শিক্ষার্থী প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে পদযাত্রা শুরু করেন। পদযাত্রা গুলিস্তান মাজার গেটে এবং মৎস্য ভবনে পুলিশের বাধার সম্মুখীন হয়। কাকরাইল মসজিদ ক্রসিং মোড়ে পৌঁছাতেই অতর্কিত টিয়ারগ্যাস, সাউন্ড গ্রেনেড ও গরম পানি নিক্ষেপ করে পুলিশ। এতে প্রায় ৩০ জনেরও বেশি শিক্ষক-শিক্ষার্থী আহত হন।

এর আগে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী প্রতিনিধি সদস্যরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে জবির বাজেট বৃদ্ধি ও আবাসন সংকট নিরসন বিষয়ে আলোচনা হলেও দাবি মানা হয়নি বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। এরপর জবি ঐক্য লং মার্চের ঘোষণা দেয়।

শিক্ষার্থীদের চার দফা দাবি

আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭০% শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি ২০২৫-২৬ অর্থবছর থেকে কার্যকর করতে হবে; জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করেই অনুমোদন করতে হবে; জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে; শিক্ষকদের ওপর হামলাকারী পুলিশদের বিচারের আওতায় নিতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!