1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শান্ত-মিরাজরা বগুড়া ও রাজশাহীতে, ডাগআউটে সিমন্স-টেইটরা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম
এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের

শান্ত-মিরাজরা বগুড়া ও রাজশাহীতে, ডাগআউটে সিমন্স-টেইটরা

প্রতিনিধি

xসবকিছু ঠিক থাকলে আগামী (২৩ ফেব্রুয়ারি) থেকে মাঠে গড়াতে যাচ্ছে ওয়ানডে ফরম্যাটের বিসিএল। যেখানে চার দলে ভাগ হয়ে খেলবেন বাংলাদেশ জাতীয় দলসহ সিনিয়র পর্যায়ের ক্রিকেটাররা। এরমধ্যে সাউথ জোনের নেতৃত্বে মেহেদী হাসান মিরাজ, নর্থ জোনে নাজমুল হোসেন শান্ত, ইষ্ট জোনে ইয়াসির আলী চৌধুরী এবং সেন্ট্রাল জোনের অধিনায়ক মাহিদুল ইসলাম অঙ্কন।

বিসিএল খেলতে গতকাল (শুক্রবার) সব দলের ক্রিকেটাররা রাজশাহী এবং বগুড়ায় পৌঁছেছেন। মূলত পাকিস্তান সিরিজকে সামনে রেখে লাল বলের বদলে ওয়ানডে ফরম্যাটে সিনিয়র ক্রিকেটারদের জন্য এই বিসিএল আয়োজন করছে বিসিবি। সে কারণে ক্রিকেটারদের পারফরম্যান্সে নজর রাখতে ঘরোয়া লিগের এই টুর্নামেন্টও মাঠে বসে দেখবেন জাতীয় দলের কোচিং প্যানেলের সদস্যরা। প্রধান কোচ ফিল সিমন্স এবং শন টেইট ইতোমধ্যে রাজশাহীতে অবস্থান করছেন। আজ (শনিবার) টেইট সরাসরি মাঠে নেমে দীক্ষা দিচ্ছেন শিষ্যদের।

চার দলের কোচিং প্যানেলে থাকা সদস্যদের মধ্যে নর্থ জোনের দায়িত্বে আছেন হান্নান সরকার এবং তারেক আজিজ খান। এ ছাড়া ইস্ট জোনের দায়িত্বে রাজিন সালেহ এবং তালহা জুবায়ের, সাউথ জোনের কোচ মোহাম্মদ আশরাফুল এবং সাইফুল ইসলাম খান, সেন্ট্রাল জোনকে কোচিং করাবেন মিজানুর রহমান বাবুল এবং তুষার ইমরান। বিসিএল দেখতে জাতীয় দলের সিনিয়র কোচ মোহাম্মদ সালাউদ্দিন এবং মুশতাক আহমেদও মাঠে রয়েছেন।

বিসিএলে ৪ দলের স্কোয়াড :

ইষ্ট জোন : পারভেজ হোসেন ইমন, জাকির হাসান, অমিত হাসান, মমিনুল হক, ইয়াসির আলী রাবিব, শামীম হোসেন পাটোয়ারি, শাহাদাত হোসেন দিপু, আসাদুল্লাহ হিল গালিব, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম হাসান সাকিব, খালেদ আহমেদ, নাসুম আহমেদ, নাঈম হাসান ও নাইম হাসান সাকিব।

নর্থ জোন : তানজিদ হাসান তামিম, হাবিবুর রহমান সোহান, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, আকবর আলী, সাব্বির রহমান, শেখ মেহেদী, এসএম মেহেরব হোসেন অহিন, তাইজুল ইসলাম, নাহিদ রানা, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ ও আব্দুল গাফফার সাকলাইন।সাউথ জোন : সৌম্য সরকার, এনামুল হক বিজয়, জাওয়াদ আবরার, আজিজুল হাকিম তামিম, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান হোসান, সামিউন বশির রাতুল, তানভির ইসলাম, মুস্তাফিজুর রহমান, রবিউল হক, রেজাউর রহমান রাজা, রুয়েল মিয়া ও স্বাধীন ইসলাম।

সেন্ট্রাল জোন : সাইফ হাসান, নাইম শেখ, জিসান আলম, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, মোসাদ্দেক হোসেন সৈকত, ইরফান শুক্কুর, মাহফিজুল ইসলাম রবিন, রাকিবুল হাসান, রিজান হোসেন, আবু হায়দার রনি, ইবাদত হোসেন, রিপন মণ্ডল, মারুফ মৃধা ও ওয়াসি সিদ্দিকী।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!