1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শান্তকে অসাধারণ অধিনায়ক দাবি করে যা বললেন কোচ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

শান্তকে অসাধারণ অধিনায়ক দাবি করে যা বললেন কোচ

প্রতিনিধি

একসময় জাতীয় দলের তিন ফরম্যাটের অধিনায়ক ছিলেন নাজমুল হোসেন শান্ত। পরবর্তীতে সব ফরম্যাট থেকে সরে দাঁড়ালেও বর্তমানে ওয়ানডে ফরম্যাটের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন শান্ত। চলমান বিসিএলেও দায়িত্ব নিয়ে নর্থ জোনকে ফাইনালে তুলেছেন শান্ত। এবার দলের অধিনায়ককে নিয়ে মুখ খুলেছেন কোচ তারেক আজিজ খান।

মিরপুরে আজ তারেক বলেন, ‘‘নেতৃত্বের সিদ্ধান্তটা আসলে বোর্ডের। তবে আমরা যে দলটা নিয়ে কাজ করছি, সেখানে শান্ত একজন অসাধারণ অধিনায়ক। ওর নেতৃত্বগুণ নিয়ে আমাদের ভেতর কোনো সন্দেহ নেই। আমরা কয়েকটা টুর্নামেন্টে একসঙ্গে কাজ করেছি, আমাদের একে অপরের প্রতি শ্রদ্ধা আছে। ও যেভাবে পারফর্ম করছে এবং দলকে নেতৃত্ব দিচ্ছে, সেটা দলের জন্য খুব ইতিবাচক।’’

পরে উইকেট নিয়ে তারেক বলেন, ‘‘বগুড়া ও রাজশাহীতে যে উইকেটগুলোতে খেলা হয়েছে, আমার মনে হয় ব্যাটারদের জন্য যেমন সুযোগ ছিল, আবার সকালে রাজশাহীর বোলিংয়ে বোলাররা বাড়তি সুবিধা পেয়েছে।’

‘সব মিলিয়ে ওয়ানডে ফরম্যাটে মানিয়ে নেওয়ার জন্য এটি একটি ভালো প্রস্তুতি। এ ধরনের প্রস্তুতির দরকার ছিল এবং সব টিমেই জাতীয় দলের খেলোয়াড়রা আছে, নর্থে হয়তো একটু বেশি আছে। আমার মনে হয় প্রস্তুতির মঞ্চ হিসেবে এটা একটা ভালো সুযোগ।’’

শিরোপা জয়ে নজর তারেকের, ‘‘আমরা আসলে সত্যি বলতে খুব ভালো ক্রিকেট খেলছি, গোছানো ক্রিকেট খেলছি এবং দলটা অনেক ভারসাম্য আছে। আমরা আসলে শিরোপার দিকেই আমাদের লক্ষ্যটা স্থির রেখেছি।’’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!