1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শহীদ মিনারে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়েছে রেড ক্রিসেন্ট, শহীদদের শ্রদ্ধা জানিয়েছে সংস্থাটি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

শহীদ মিনারে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়েছে রেড ক্রিসেন্ট, শহীদদের শ্রদ্ধা জানিয়েছে সংস্থাটি

প্রতিনিধি

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসাদের প্রাথমিক চিকিৎসা সেবা দিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। একইসঙ্গে ভাষা শহীদদের প্রতিও ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা জানিয়েছে সংস্থাটি।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা সকল শ্রেণীপেশার মানুষ ও নিরাপত্তাকর্মীদের জরুরি প্রাথমিক চিকিৎসা সেবা প্রদানে ভোর থেকে অ্যাম্বুলেন্স ও ওষুধ নিয়ে প্রস্তুত ছিল রেড ক্রিসেন্ট মেডিকেল টিম। এছাড়াও শহীদ মিনার ও এর আশপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অস্থায়ী মেডিকেল ক্যাম্পের মাধ্যমেও দেয়া হয় জরুরি চিকিৎসাসেবা। ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল টিমের সাথে সমন্বয় করে এই জরুরি প্রাথমিক চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

তবে এর আগে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষার জন্য আত্মত্যাগকারী শহীদদের প্রতি পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে বলেও জানানো হয়েছে। সকাল থেকে সোসাইটির বিভিন্ন স্তরের কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকের উপস্থিতিতে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানানো হয় বায়ান্নর ভাষা শহীদদের প্রতি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্লাড প্রোগ্রামের পক্ষ থেকে অন্যান্য দিনের মতো আজও চলছে অমর একুশে বইমেলায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। ১ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত মেলায় আসা দর্শনার্থীদের নিকট থেকে ৪১৪ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়েছে। মেলা চলাকালীন প্রতিদিন স্বাস্থ্যসেবা স্টল নং-৫ ও ৬ (সোহরাওয়ার্দী উদ্যান)-এ চলবে কার্যক্রম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!