1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিশৃঙ্খলা, ফুল নিয়ে গেল ছিন্নমূল মানুষ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিশৃঙ্খলা, ফুল নিয়ে গেল ছিন্নমূল মানুষ

প্রতিনিধি

বিশৃঙ্খল পরিবেশ, হকার, পথশিশু এবং ছিন্নমূল মানুষের উৎপাতে বিরক্ত হয়েছেন মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আসা মানুষজন। জাতীয় গুরুত্বপূর্ণ এমন একটি বিশেষ দিবসের আয়োজন ঘিরে ঢিলেঢালা ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিশ্চিতে দায়িত্বরত পুলিশ সদস্যদের গা-ছাড়াভাবে ক্ষোভ প্রকাশ করেছেন তারা। বেলা ১১টার আগেই স্মৃতিসৌধের বেদিতে দেওয়া ফুলের ডালা ভেঙে কাড়াকাড়ি করে নিয়ে যায় ছিন্নমূল মানুষজন। এছাড়া স্মৃতিসৌধে ফুল রাখার অস্থায়ী মঞ্চের ওপরও দাঁড়িয়ে থাকতে দেখা গেছে শিশুদের।

শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর ১২টা পর্যন্ত স্মৃতিসৌধে অবস্থান করে এমন চিত্রই চোখে পড়েছে।

সরেজমিনে দেখা গেছে, শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের মূল বেদির ওপর অর্ধশতাধিক ছিন্নমূল মানুষ ও পথশিশুরা অবস্থান করছেন। আর কেউ শ্রদ্ধা জানিয়ে ফুল দিয়ে সরে যাওয়ার সঙ্গে সঙ্গে কাড়াকাড়ি করে ফুলের ডালা ভেঙে নিয়ে যাচ্ছেন। পুরো বেদি জুড়ে পড়ে আছে ভাঙা ফোমের টুকরা। এরমধ্যে আবার কিছু শিশু খোদ ফুল রাখার মঞ্চের ওপরে দাঁড়িয়ে আছে। এছাড়া স্মৃতিসৌধের উভয় পাশেই বসেছে ফুচকা, ঝালমুড়ির দোকান। এমন অবস্থায় কোনো কার্যকর ভূমিকা নিতে দেখা যায়নি দায়িত্বপালন করা পুলিশ সদস্যদেরও। আশপাশে বসে দাঁড়িয়ে এবং গল্প করেই সময় কাটাতে দেখা গেছে তাদের।

বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আসা মানুষজন। আব্দুল ওয়াদুদ নামের এক ব্যক্তি বলেন, আজকের এই দিনটি বাঙালি জাতির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। পরাজয় নিশ্চিত জেনে জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করা হয়েছিল। তাদেরকে স্মরণ করতেই বুদ্ধিজীবী দিবস। কিন্তু এখানে যা তা অবস্থা। ব্যবস্থাপনা আরও সুন্দর এবং ভালো হওয়া প্রয়োজন ছিল। এমনটি আমরা আশা করি নাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!