ইপেপার / প্রিন্ট
চব্বিশের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শহীদ ফিরোজ আহমেদের অসুস্থ স্ত্রী ফিরোজা আক্তারের চিকিৎসার জন্য পাশে দাঁড়িয়েছে বিএনপি। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর লালমাটিয়া এলাকায় ফিরোজ আহমেদের বাসায় যায় বিএনপির একটি প্রতিনিধি দল।
বিএনপি চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় এবং তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের পরামর্শে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন সংগঠনটির আহ্বায়ক আতিকুর রহমান রুমন, উপদেষ্টা আবুল কাশেম ও ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন এবং সদস্যরা—মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব ও শাহাদাত হোসেন।
এছাড়া উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক অধ্যক্ষ আমিনুল ইসলাম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাহবুবুল ইসলাম মাহবুব, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহিদুল কবির জাহিদ, স্বেচ্ছাসেবক নেতা তুষার আহমেদ, ছাত্রদল নেতা মিসবাউল আলম, মশিউর রহমান মহান এবং স্থানীয় নেতা আব্দুল্লাহ আল মিসবাহ।
প্রতিনিধিদল ফিরোজা আক্তারের সঙ্গে সাক্ষাৎ করে তার স্বাস্থ্য ও চিকিৎসার খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানে বিএনপির পক্ষ থেকে সমর্থনের প্রতিশ্রুতি দেন।