1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শহীদ আসাদ দিবসে ঢাবি ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

শহীদ আসাদ দিবসে ঢাবি ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন

প্রতিনিধি

১৯৬৯ এর গণ-আন্দোলনের শহীদ আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

সোমবার (২০ জানুয়ারি) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে শহীদ আসাদের স্মৃতিস্তম্ভে ঢাবি ছাত্রদলের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন শাওন এবং বিশ্ববিদ্যালয় ও হল পর্যায়ের নেতারা।

পুষ্পস্তবক অর্পণ শেষে ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ১৯৬৯ সালের স্বাধিকার ও গণতন্ত্র অর্জনের আন্দোলনে পাকিস্তানি স্বৈরাচার আইয়ুব খানের বিরুদ্ধে আন্দোলনে শহীদ আসাদের মহান আত্মত্যাগ এই ভূখণ্ডের মুক্তিকামী ও গণতন্ত্রকামী গণমানুষের উজ্জ্বল অনুপ্রেরণা হয়ে রয়েছে। যুগে যুগে স্বৈরাচারী জালিমের আবির্ভাবের বিপরীতে মজলুমের লড়াকু মানসিকতার আদর্শ শহীদ আসাদ সব সময়ের মতো ফ্যাসিবাদী শেখ হাসিনা হটানোর আন্দোলনেও আমাদের অনুপ্রেরণার নাম হয়ে ছিলেন। ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশে আমরা শহীদ আসাদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!