1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শহীদ আবু সাঈদের ছবিতে ঢাকা হলো শেখ হাসিনার নাম ফলক - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

শহীদ আবু সাঈদের ছবিতে ঢাকা হলো শেখ হাসিনার নাম ফলক

প্রতিনিধি

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের ছবি সম্বলিত ব্যানারে শেখ হাসিনার নাম ফলক ঢেকে দিলেন শিক্ষার্থীরা। বুধবার (১৪ আগস্ট) বিকেল ৫টার দিকে জেলার ফুলবাড়ী উপজেলার ধরলা সেতুর পূর্ব প্রান্তে সেতু উদ্বোধনকালীন শেখ হাসিনার নাম ফলক ঢেকে দিয়ে শহীদ আবু সাঈদের ছবি সম্বলিত এই ব্যানার টানিয়ে দেওয়া হয়।ব্যানার টানানো দেখতে সেতু এলাকায় ওই সময় উৎসুক জনতার ভিড় জমে যায়। উপস্থিত জনতা করতালি ও স্লোগান দিয়ে শিক্ষার্থীদের উৎসাহিত করেন।

পরে সংক্ষিপ্ত সমাবেশে স্থানীয়দের মধ্যে শাহের আলী মুন্সী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফুলবাড়ী উপজেলা শাখার সমন্বয়ক জাকারিয়া হোসাইন বাধন, হাসান সরকার চাঁদ, গোলাম ফারুক অভি, শরিফ মিয়া, শাওন মিয়া, সবুজ আলম বক্তব্য রাখেন।

এ প্রসঙ্গে সমন্বয়ক জাকারিয়া হোসাইন বাঁধন বলেন, ছাত্র-জনতার রক্তে যার হাত রঞ্জিত, তার নামের কোনো ফলক বা স্মৃতি এদেশে থাকবে না। তাই আমরা কোটা বিরোধী আন্দোলনের প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের নামে ব্যানার টানিয়ে শেখ হাসিনার নাম ফলক ঢেকে দিলাম। পরবর্তী সময়ে এই জায়গায় স্থায়ীভাবে শহীদ আবু সাঈদ স্মৃতি ফলক নির্মাণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!