1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শহীদের কবর জিয়ারতের মাধ্যমে বগুড়ায় জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

শহীদের কবর জিয়ারতের মাধ্যমে বগুড়ায় জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু

প্রতিনিধি

শহীদের কবর জিয়ারতের মাধ্যমে বগুড়ায় জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু
বগুড়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিতে নিহত জুলাইযোদ্ধা শহীদ রাতুলের কবর জিয়ারতের মধ্য দিয়ে বগুড়া-৬ (সদর) আসনে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেল।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ৮টায় শহরের নামাজগড় গোরস্থানে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি শহীদ রাতুলের কবর জিয়ারত করেন।

এ সময় উপস্থিত ছিলেন শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ. স. ম. আব্দুল মালেক, সহকারী সেক্রেটারি অধ্যাপক রফিকুল আলম, শহীদ রাতুলের পিতা জিয়াউর রহমানসহ জামায়াতে ইসলামীর বিপুল সংখ্যক নেতাকর্মী।

কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াত প্রার্থী আবিদুর রহমান সোহেল। তিনি বলেন, জুলাইয়ের আন্দোলনে অসংখ্য প্রাণের বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। সেই আন্দোলনের শহীদ রাতুলের কবর জিয়ারতের মাধ্যমে আমরা আমাদের নির্বাচনী প্রচারণা শুরু করলাম।

তিনি আরও বলেন, দেশের মানুষ জুলাই আন্দোলনে জামায়াত ও ছাত্রশিবিরের সাহসী ভূমিকার মূল্যায়ন করবে। আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জামায়াতে ইসলামীকে দেশ পরিচালনার সুযোগ দেবে বলে আমরা বিশ্বাস করি। এ সময় তিনি দলমত নির্বিশেষে সকলকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!