1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শরৎকালের বিশেষ ভাড়া ঘোষণা করেছে কাতার এয়ারওয়েজ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

শরৎকালের বিশেষ ভাড়া ঘোষণা করেছে কাতার এয়ারওয়েজ

প্রতিনিধি

ভ্রমণপিপাসুদের জন্য মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আমেরিকা রুটের প্লেনের রিটার্ন টিকিটে বিশেষ ভাড়ার ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক উড়োজাহাজ সংস্থা কাতার এয়ারওয়েজ। তবে শর্ত হিসেবে তারা জানিয়েছে, ২০২৫ সালের মার্চ মাস পর্যন্ত শুধু সুনির্দিষ্ট তারিখের মধ্যেই এই ভাড়ায় যাতায়াত করা যাবে। টিকিট কেটে ফেলতে হবে চলতি বছরের অক্টোবরের ৬ তারিখের মধ্যে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) কাতার এয়ারওয়েজ জানায়, আকাশপথের যাত্রাকে আরও সুখকর করতে শরৎকালের সেরা অফার নিয়ে এসেছে তারা। তবে শুধু কাতার এয়ারওয়েজের ওয়েবসাইট এবং অ্যাপের মাধ্যমেই টিকিট কাটা যাবে।

এয়ারওয়েজটি জানায়, বিশেষ ভাড়ায় জর্দানের আম্মানে ১ লাখ ৩২ হাজার ৫৪৩ টাকা, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ১ লাখ ২৬ হাজার ৫৯৫ টাকা, লস এঞ্জেলসে ১ লাখ ৫৯ হাজার টাকা, যুক্তরাজ্যের লন্ডনে ১ লাখ ২৫ হাজার ৪৯৯ টাকা, ইতালির রোম ১ লাখ ১০ হাজার ৬৫১ টাকা, কুয়েত ১ লাখ ২৪ হাজার ৭৫৬ টাকা, তুরস্কের ইস্তাম্বুল ৯৪ হাজার ৩১৪ টাকা, ফ্রান্সের প্যারিস ১ লাখ ৪ হাজার টাকা, স্পেনের মাদ্রিদ ১ লাখ ৩৭ হাজার টাকায় রিটার্ন টিকিট পাওয়া যাবে।

এদিকে ছাড় দিলেও টিকিটের সঙ্গে কিছু শর্ত জুড়ে দিয়েছে কাতার এয়ারওয়েজ। তারা জানায়, বিভিন্ন উৎসবসহ ব্ল্যাকআউটের দিনগুলোতে অফারের টিকিট পাওয়া যাবে না। এছাড়া শিশু ও নবজাতকের ভাড়ার ক্ষেত্রে এই ছাড় প্রযোজ্য হবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!