1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শরীয়তপুরে ৮০ শতাংশ বোরো ধান কৃষকের গোলায় উঠেছে - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

শরীয়তপুরে ৮০ শতাংশ বোরো ধান কৃষকের গোলায় উঠেছে

প্রতিনিধি

২৫ হাজার ১শ’ ৯০ হেক্টর বোরোর আশি শতাংশ ধান নিরাপদে কৃষকের গোলায় উঠেছে। বাকি ২০ শতাংশ ধানও আগামী এক সপ্তাহের মধ্যে কৃষকের গোলায় উঠে যাবে বলে ধারনা করছে কৃষি বিভাগ ও কৃষক। এবার বোরো মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় আবাদও হয়েছে বেশ ভালো। বিঘায় সর্বোচ্চ ফলন হয়েছে ২৮ মণ পর্যন্ত। এবার ধান কাটার সময় বৃষ্টিপাতসহ কোন সসম্যা না হওয়ায় অনেক সহজেই কৃষক গোলায় ধান তুলতে পেরে বেশ খুশী। এবার জেলার আবাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ২৫ হাজার ১শ’ ৯০ হেক্টরে বোরো আবাদ হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, রোপণ থেকে ফলন পর্যন্ত এবার আবহাওয়া অনুকূলে থাকায় বোরোর ভালো ফলন হয়েছে। জাত ভেদে বিঘা প্রতি ২৩ থেকে ২৮ মণ পর্যন্ত ফলন হয়েছে। আবাদকৃত ধানের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে উচ্চ ফলনশীল (উফশী) জাতের মধ্যে রয়েছে ব্রি-ধান ২৯, ৫৮, ৬২, ৬৩ এবং ৭৪, বিনা-১০, ১৪, হাইব্রিড জাতের এস এলএইচ-৮ এবং স্থানীয় জাতের ধানের আবাদ করেছেন কৃষক। তবে জমির উপযোগিতা অনুযায়ী উফশী জাতের ব্রি ধান ২৯, ৫৮, ৬৭, ৭৪, ৮১, ৮৯, ৯২ জাতের ধান  ফলন বেশী হওয়ায় এ জাতের ধানের আবাদ হয়েছে বেশি। মোটা জাতের ধান বিঘায় ২৪-২৬ মণ, মাঝারি জাতের ধান ২০-২২ মণ, চিকন জাতের ধান ১৮-২০ মণ ও সুগন্ধি জাতের ধান ১৬-১৮ মণ পর্যন্ত ফলন পেয়েছে কৃষক। প্রতি বিঘায় কৃষকের আবাদে খরচ হয়েছে ১২-১৫ হাজার টাকা। জমি থেকে মাড়াই শেষে ধানের প্রকার ভেদে প্রতিমণ ধান ৮শ’ ৫০ থেকে ৯শ’ ৫০ টাকা দরে পাইকাররা কিনে নিচ্ছেন।
শরীয়তপুর সদর উপজেলার কাগদী গ্রামের কৃষক আবুল কাশেম খান বলেন, আমি পাঁচ বিঘা জমিতে  হাইব্রিড জাতের এসএলএইচ-৮ জাতের ধানের আবাদ করে ১শ’ ৪০ মণ ফলন পেয়েছি। আামি এবার ধান আবাদ করে বেশ লাভবান হয়েছি।
নড়িয়া উপজেলার মোক্তারেরচর ইউনিয়নের আমির হোসেন ফকির বলেন, আমি এ মৌসুমে ৫বিঘা জমিতে বিনা ১৪ জাতের ও ১২ বিঘা জমিতে ব্রি ধান ২৯ আবাদ করেছি। প্রতি বিঘায় আমার খরচ হয়েছে ১৩ হাজার টাকা। জমি থেকে ধান কেটে মাড়াই করেই প্রতি মণ ধান সাড়ে ৮শ’ থেকে ৯শ’ টাকা মণ দরে পাইকারদের কাছে বিক্রি করে দিচ্ছি।
শরীয়তপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক ড. রবীআহ নূর আহমেদ বলেন, এ বছর জেলায় বোরো আবাদের লক্ষ্যমাত্রা ২৪ হাজার ১শ’ ৫০ হেক্টর থাকলেও লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আবাদ হয়েছে ২৫ হাজার ১শ’ ৯০ হেক্টরে। এর মধ্যে সবচেয়ে বেশি আবাদ হয়েছে শরীয়তপুর সদর উপজেলায় ৫ হাজার ৪শ’ ৭৪ হেক্টরে। আমরা আশা করছি জেলায় এবার ১ লক্ষ ৬৬ হাজার ৭শ’ ৫০ মেট্টিক টন ধানের ফলন পাওয়া যাবে। ইতিমধ্যে ৮০ শতাংশ জমির ধান কৃষকের গোলায় উঠেছে। আশা করছি আগামী এক সপ্তাহের মধ্যে বাকি ধানও কৃষকের গোলায় উঠে যাবে।
জেলা প্রশাসক মো: পারভেজ হাসান বাসস’কে বলেন, ঘুর্ণিঝড় মোখা’র প্রভাবের কথা মাথায় রেখে আমরা কৃষি বিভাগের সাথে সমন্বয় করে নিরাপদে কৃষকের গোলায় বোরোর ফলন তুলে দিতে সতর্কবার্তা ব্যাপক প্রচারসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছিলাম। দ্রুত ধান কাটার জন্য কম্বাইন্ড হারভেস্টার ব্যবহারও করা হয়েছে। ফলশ্রুতিতে ঝঁকিমুক্তভাবেই শরীয়তপুরের বোরো চাষিরা এবার নিরাপদে তাদের ফলন ঘরে তুলতে পারছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!