1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শরীরে পেট্রল ঢেলে আগুন দেওয়া যুবকের মৃত্যু - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

শরীরে পেট্রল ঢেলে আগুন দেওয়া যুবকের মৃত্যু

প্রতিনিধি

শরীরে পেট্রল ঢেলে আগুন দেওয়া যুবকের মৃত্যু
গাইবান্ধার সুন্দরগঞ্জে শরীরে পেট্রল ঢেলে নিজে আগুন লাগিয়ে দেওয়ার পর পুরো শরীর ঝলসে যাওয়া যুবক রায়হান চিকিৎসাধীন মারা গেছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ৮টার দিকে রায়হানের বন্ধু খাজা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাত ৩টার দিকে ঢাকার একটি হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় রায়হানের মৃত্যু হয়।
এর আগে, গত মঙ্গলবার (২৮) দুপুরের দিকে উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের নতুনবাজার এলাকায় পারিবারিক কলহের জেরে নিজ বাড়িতে শরীরে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দিয়েছিলেন ওই যুবক।
ওই দিন সন্ধ্যার পরে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ওই ভিডিওতে দেখা যায়, শরীরের অধিকাংশ জায়গা পুড়ে হাত ও পায়ের ত্বকের চামড়া ঝুলে পড়ছে রায়হানের। চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছিল তখন।
জানা যায়, রায়হান মিয়া উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের নতুনবাজার এলাকার চান মিয়ার ছেলে। প্রথমে প্রেম এবং পরে বাবা-মার সম্মতিতে প্রায় ৮-৯ বছর আগে তিনি বিয়ে করেন একই ইউনিয়নের বড় দিঘিরপার গ্রামে। দাম্পত্য জীবনে দুটি সন্তানও রয়েছে তাদের। কিন্তু এরই মধ্যে রায়হান অনলাইন জুয়ার পাশাপাশি বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন।
দুই মাস আগে স্থানীয় এক নারীর সঙ্গে অবৈধ মেলামেশা করতে গিয়ে ধরাও পড়েন তিনি। পরে শাশুড়ির চাপে স্ত্রী আদুরী নিজের গহনা বিক্রির টাকায় ঘটনাস্থল থেকে ছাড়িয়ে আনেন তাকে। এমন ঘটনার সপ্তাহ না পেরুতেই আরেক নারীকে বিয়ে করবেন বলে স্ত্রীকে চাপ দেন রায়হান।
স্থানীয়রা জানান, নিজের গায়ে পেট্রল ঢেলে আগুন দিয়ে পুকুরে লাফ দিয়েছিলেন রায়হান। মূলত পারিবারিক কলহের জেরে এমন কাণ্ড ঘটনা রায়হান।
এ বিষয়ে জানতে সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার মো. আব্দুল মোন্নাফ মিয়ার সঙ্গে মোবাইল ফোনে বেশ কয়েকবার যোগাযোগ করেও তার কোনো সাড়া পাওয়া যায়নি। পরে ইউনিয়ন পরিষদে দুই-তিন ঘণ্টা অপেক্ষা করে তার দেখা পাওযা যায়নি।
এ বিষয়ে ধোপাডাঙা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোখলেছুর রহমান বলেন, এক বাপের এক বেটা হলে যা হয় আর কী। অনলাইন জুয়া এবং অন্য কিছুর প্রতি আসক্ত কিনা জানতে চাইলে তিনি তা এড়িয়ে যান।
সুন্দরগঞ্জ থানার ওসি আ. হাকিম আজাদ বলেন, রায়হান নিজে নিজেই তো ঘটনাটি ঘটিয়েছে। এ নিয়ে আর কে অভিযোগ দেবে বলুন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!