1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শব্দদূষণ রোধে রাজধানীতে হর্নবিরোধী মোটর শোভাযাত্রা, কঠোর প্রয়োগের আহ্বান - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

শব্দদূষণ রোধে রাজধানীতে হর্নবিরোধী মোটর শোভাযাত্রা, কঠোর প্রয়োগের আহ্বান

প্রতিনিধি

শব্দদূষণ নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়াতে রাজধানীতে হর্নের বিরুদ্ধে একটি মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ অধিদপ্তরের ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারত্বমূলক প্রকল্প’-এর আওতায় শনিবার (১৮ জানুয়ারি) এই কর্মসূচির আয়োজন করা হয়।

শনিবার বেলা ১১টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে মোটর শোভাযাত্রাটি শুরু হয়। এর আগে সেখানে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, পরিবেশ অধিদপ্তর ও পুলিশ যৌথভাবে কাজ করলে পরিবেশদূষণ, বিশেষ করে শব্দদূষণ নিয়ন্ত্রণ অনেক সহজ হবে। শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী ট্রাফিক পুলিশকে তাৎক্ষণিক জরিমানা করার ক্ষমতা দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই বিধিমালা কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে রাজধানীতে অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

সমাবেশে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মো. কামরুজ্জামান বলেন, উচ্চ শব্দ সৃষ্টিকারী হর্নের ব্যবহার বন্ধে শুধু মাঠপর্যায়ের অভিযান নয়, আমদানি পর্যায়েও কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি জানান, ক্ষতিকর ও উচ্চ শব্দযুক্ত হর্ন আমদানি বন্ধে পরিবেশ অধিদপ্তর ইতোমধ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে।

এদিন পুলিশের সুসজ্জিত মোটরসাইকেল, পিকআপ ভ্যান এবং পরিবেশ অধিদপ্তরের বিভিন্ন যানবাহন নিয়ে শোভাযাত্রাটি মানিক মিয়া অ্যাভিনিউ থেকে যাত্রা শুরু করে। শোভাযাত্রাটি ফার্মগেট, কারওয়ান বাজার ও শাহবাগ সার্ক ফোয়ারা প্রদক্ষিণ করে বিজয় সরণি হয়ে আগারগাঁওয়ে অবস্থিত পরিবেশ অধিদপ্তর কার্যালয়ে গিয়ে শেষ হয়।

কর্মসূচিতে পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ফারহিনা আহমেদ, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো. সরওয়ার, শব্দদূষণ নিয়ন্ত্রণ প্রকল্পের প্রকল্প পরিচালক ফরিদ আহমেদ, গ্রীন ভয়েসের সহসমন্বয়ক হুমায়ুন কবিরসহ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর এবং ঢাকা মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, শব্দদূষণ নিয়ন্ত্রণে চলতি বছরের ৫ জানুয়ারি থেকে রাজধানীর ১০টি গুরুত্বপূর্ণ এলাকায় টানা ১০ দিন ভ্রাম্যমাণ আদালত ও সচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে। এসব কার্যক্রমের মাধ্যমে হর্ন ব্যবহারে আইন মানতে চালক ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়বে বলে আশা সংশ্লিষ্টদের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!