1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শনিবারের মধ্যে ইরানে হামলার ব্যাপারে ট্রাম্পের বৈঠক - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

শনিবারের মধ্যে ইরানে হামলার ব্যাপারে ট্রাম্পের বৈঠক

প্রতিনিধি

আগামী শনিবারের মধ্যে ইরানে হামলা চালানো নিয়ে নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার (১৮ ফেব্রুয়ারি) তাদের মধ্যে আলোচনা হয়।

এ সময় নিরাপত্তা কর্মকর্তারা জানান, এ সপ্তাহ শেষ হওয়ার আগেই (রোববারের মধ্যে) তারা ইরানে হামলা চালানোর জন্য প্রস্তুত আছেন।

সংবাদমাধ্যম সিবিএসকে পরিচয় গোপন রাখার শর্তে এ তথ্য জানিয়েছেন এক কর্মকর্তা। তবে ট্রাম্প এ ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনো নেননি বলে দাবি করেছেন তিনি।

এছাড়া এই আলোচনার বিষয়কে ‘পরিবর্তনশীল ও চলমান’ হিসেবে অভিহিত করেছেন তিনি। কারণ প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজ এখন বিশ্লেষণ করছে যদি হামলা চালানো হয় তাহলে ইরান এর প্রতিক্রিয়ায় কি ব্যবস্থা নেবে। এই হামলা মধ্যপ্রাচ্যে কি পরণতি বয়ে আনবে সেটি নিয়েও তারা চিন্তিত।

একাধিক সূত্র জানিয়েছে, মধ্যপ্রাচ্য থেকে অস্থায়ীভিত্তিতে কিছু সেনাকে ইউরোপ অথবা যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নিচ্ছে মার্কিন সরকার। যদি হামলার সিদ্ধান্তে এগিয়ে নেওয়া হয় এবং হামলা চালানো হয় তাহলে নিজ সেনাদের রক্ষার জন্য মূলত তাদের সরিয়ে নেওয়ার কাজ চলছে।

সাধারণ কোথাও হামলা চালানোর আগে নিজেদের সেনা সরায় যুক্তরাষ্ট্র। তবে মধ্যপ্রাচ্যে থেকে সেনা সরানোর মানেই যে ইরান এখনোই হামলা চালানো হবে, এমন কিছু নির্দেশ করে না বলে জানিয়েছেন অপর এক সূত্র।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!