1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শত্রুর সঙ্গেও ইনসাফ চাওয়া হাদিকেই সন্ত্রাসীরা ভয় পায় : এস এম ফরহাদ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী

শত্রুর সঙ্গেও ইনসাফ চাওয়া হাদিকেই সন্ত্রাসীরা ভয় পায় : এস এম ফরহাদ

প্রতিনিধি

শত্রুর সঙ্গেও ইনসাফ চাওয়া হাদিকেই সন্ত্রাসীরা ভয় পায় : এস এম ফরহাদ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) জিএস এস এম ফরহাদ বলেছেন, শত্রুর সঙ্গেও ইনসাফ চাওয়া হাদিকেই সন্ত্রাসীরা ভয় পায়, হাদির ইনসাফের কণ্ঠকে স্তব্ধ করতে চায়।

শুক্রবার (১২ ডিসেম্বর) ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র এমপি প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর এক ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

এস এম ফরহাদ বলেন, জুলাই বিপ্লব পরবর্তীতে ওসমান হাদি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য অবিচলভাবে লড়ে যাচ্ছেন। ভারতীয় আধিপত্যবাদ আর শাহবাগের বিরুদ্ধে ওসমান হাদি এক অবিচল কণ্ঠ। কিন্তু আমরা পূর্বেও দেখেছি, এই দুই শক্তির বিরুদ্ধে যারাই দাঁড়িয়েছে তাদেরকে পরিকল্পিতভাবে হত্যার মাধ্যমে শহীদ করা হয়েছে। আজ সেই পুরনো নীলনকশাই আবারও সক্রিয় হওয়ার শঙ্কা দেখা যাচ্ছে।

ওসমান হাদিকে বহুবার ভারতীয় নম্বর থেকে হুমকি দেওয়া হয়েছিল : ফারুকী
তিনি বলেন, ওসমান হাদী বলেছিলেন- আমাদের বুকে গুলি চালানোর আগ পর্যন্ত আমরা কাউকে কোনো প্রতিরোধ করবো না। আমাকে ভালোবাসার অধিকার থাকলে ঘৃণা করার অধিকারও কারও থাকতে হবে। আর সেই অধিকার নিশ্চিত করার জন্যই আমাদের আজন্ম লড়াই। আমরা আমাদের শত্রুর সঙ্গেও ইনসাফ চাই।

শরিফ ওসমান হাদি সুস্থতা কামনা করে ফরহাদ বলেন, আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লার কাছে ভারতীয় আধিপত্যবাদ ও শাহবাগের বিরুদ্ধে লড়াইরত জুলাইয়ের বিপ্লবী ওসমান হাদীর সুস্থতা কামনা করছি। এই ময়দানে ওসমান হাদিকে আমাদের খুবই প্রয়োজন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!