1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শততম টেস্টে ‘স্পেশাল’ সম্মাননা পাচ্ছেন মুশফিক - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

শততম টেস্টে ‘স্পেশাল’ সম্মাননা পাচ্ছেন মুশফিক

প্রতিনিধি

বাংলাদেশ দলের হয়ে সবচেয়ে বেশি টেস্ট খেলার দিক থেকে আগেই শীর্ষে ছিলেন মুশফিকুর রহিম। ফলে তিনিই প্রথম কোনো বাংলাদেশি হিসেবে শততম টেস্ট খেলতে নামছেন। সিলেটে আয়ারল্যান্ডকে ইনিংস ব্যবধানে হারানো ম্যাচটি ছিল মুশফিকের ৯৯তম টেস্ট। আগামী ১৯ নভেম্বর মিরপুর শের-ই বাংলায় হতে যাওয়া সিরিজের দ্বিতীয় ম্যাচে সাবেক এই অধিনায়ক শততম টেস্ট খেলতে নামবেন।
ব্যক্তিগত মাইলফলকের ম্যাচে মুশফিককে বড় সম্মাননা দিতে চায় বিসিবি। সেদিন মিরপুর হোম অব ক্রিকেটে দাওয়াত পাবেন মিস্টার ডিফেন্ডেবলের পরিবার। এ ছাড়া ক্রেস্টসহ ক্রিকেটারদের স্বাক্ষরিত একটি ব্যাট দেওয়া হবে বলেও জানা গেছে। সবমিলিয়ে ১৯ নভেম্বর শের-ই বাংলা স্টেডিয়াম মুশফিকের বন্দনায় যে মুখরিত থাকবে সেটি বলার আর অপেক্ষা রাখে না।
ক্রিকেটাঙ্গনের অনেকেরই প্রশ্ন– শততম ম্যাচ খেলেই কি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলবেন মুশফিক! ভক্ত-সমর্থকরা তা জানতে আগ্রহী। তবে জানা গেছে, লাল বলের ক্রিকেট চালিয়ে যাবেন তিনি। আন্তর্জাতিক ক্যারিয়ারে মুশফিক কেবল টেস্ট ফরম্যাটের দরজা খোলা রেখেছেন। যা নিয়ে আইরিশদের বিপক্ষে সিলেট টেস্টে জয়ের পর কথা বলেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
অধিনায়ক হলেই বেশি রান করেন শান্ত, কারণ কী?
মুশফিকের শততম টেস্ট নিয়ে শান্ত বলেন, ‘অবশ্যই অনেক বড় একটা অর্জন, খুবই রোমাঞ্চিত। আমি প্রথম দিনের প্রেস কনফারেন্সে বলেছিলাম আমরা উদযাপন করতে চাই। খেলোয়াড়রা চায় ওই দিনটা বা ওই পুরো পাঁচ দিন আমরা উপভোগ করব। সম্মানের জায়গা তো আছেই। এরকম একটা অর্জন আমাদের বাংলাদেশে কখনও হয়নি। সুতরাং আমরা সবসময় আশা করি এরকম একটা মানুষকে সর্বোচ্চ পর্যায়ে আমাদের সম্মানটুকু দেওয়া উচিত এবং অধিনায়ক হিসেবে ওই জিনিসটা করারই চেষ্টা করব।’
আগেই টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন মুশফিক। সমালোচনার মুখে চলতি বছর ছেড়েছেন ওয়ানডে ক্রিকেটও। শান্ত’র চাওয়া– মুশফিক যেন মিরপুরে একশতম টেস্ট খেলেই থেমে না যান। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমার মনে হয় আমি আশা করব মুশফিক ভাই ১০০ টেস্ট খেলার পরও যেন উনি আরও চালিয়ে যান। কারণ এরকম অভিজ্ঞ খেলোয়াড় আমাদের টেস্ট দলে প্রয়োজন। আমি আশা করব সেটাও যেন উনি চালিয়ে যায়।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!