1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘শক্ত থাকো মুস্তাফিজ, পুরো জাতি তোমার পাশে আছে’ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

‘শক্ত থাকো মুস্তাফিজ, পুরো জাতি তোমার পাশে আছে’

প্রতিনিধি

ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের নির্দেশে মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দিয়েছে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স। কট্টরপন্থি হিন্দুত্ববাদী দলগুলোর চাপে এই সিদ্ধান্ত নেওয়া হলেও, বাংলাদেশি ক্রিকেটারদের প্রতি ভারতের দৃষ্টিভঙ্গি স্পষ্ট হয়েছে। খেলাকে রাজনীতির ঘেরাটোপে ফেলার এমন কার্যক্রম বন্ধের আহবান জানিয়েছেন বাংলাদেশ ‍ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল।

নিলামে ৯.২০ কোটি রুপিতে মুস্তাফিজকে দলে নেওয়ার পর এভাবে বাদ দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ বাংলাদেশের প্রায় প্রতিটি অঙ্গন। খেলায় প্রতিভার মূল্যায়ন হওয়ার কথা থাকলেও কেবল জাতীয়তার কারণে ফিজকে বাদ দেওয়ায় হতাশ তাবিথ আউয়াল। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘কলকাতা নাইট রাইডার্স তাদের দলের জন্য মোস্তাফিজুর রহমানকে নির্বাচন করা সত্ত্বেও, কেবল রাজনৈতিক চাপের কারণে তাকে আইপিএল ২০২৬ থেকে বাদ দেওয়া হয়েছে জেনে আমি অত্যন্ত হতাশ।’

খেলাকে রাজনীতিমুক্ত রাখার আহবান বাফুফে সভাপতির, ‘মোস্তাফিজ একজন বিশ্বমানের অ্যাথলেট, যিনি নিজের দক্ষতা ও পারফরম্যান্স দিয়ে সেখানে জায়গা করে নিয়েছিলেন। শুধুমাত্র তার জাতীয়তার কারণে তাকে লক্ষ্যবস্তু করা একজন খেলোয়াড়ের প্রতি অবিচার এবং অসহিষ্ণুতার চরম বহিঃপ্রকাশ, যা ক্রিকেটের মতো জেন্টলম্যানস গেমে মোটেও কাম্য নয়। আমি ভারতীয় কর্তৃপক্ষ এবং বিসিসিআই-এর প্রতি আহ্বান জানাই, খেলাধুলাকে রাজনীতিকরণ করা বন্ধ করুন।’

খেলার মাধ্যমে অতীতে যুদ্ধ থেমে যাওয়া কিংবা বিবাদ থেমে যাওয়ার নজির দেখা গেছে। মানুষের মাঝে ঐক্য তৈরির এই অসীম শক্তির কথাও স্মরণ করিয়ে দিয়েছেন তাবিথ আউয়াল, ‘খেলাধুলার অসীম শক্তি আছে বিভেদ ভুলে মানুষকে এক করার। একে বিভাজনের হাতিয়ার হিসেবে ব্যবহার না করে, আসুন একে পারস্পরিক বোঝাপড়া ও শ্রদ্ধা তৈরির মাধ্যম হিসেবে ব্যবহার করি।’

পুরো জাতি বাংলাদেশের এই তারকা ক্রিকেটারের পাশে আছে বলেও উল্লেখ করেন সাবেক এই ফুটবলার, ‘শক্ত থাকো মোস্তাফিজ। পুরো জাতি আজ তোমার পাশে আছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!