1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শক্তি কাপুরকে যে উপদেশ দিয়েছিলেন বাবা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

শক্তি কাপুরকে যে উপদেশ দিয়েছিলেন বাবা

প্রতিনিধি

শক্তি কাপুরকে যে উপদেশ দিয়েছিলেন বাবা
সিনেমার পর্দায় খলনায়ক মানেই ঘৃণা আর ধিক্কারের পাত্র। কিন্তু সেই ঘৃণা যখন নিজের পরিবারের কাছ থেকে আসে, তখন তা মেনে নেওয়া যে কোনো অভিনেতার জন্যই কঠিন। বলিউডের দাপুটে অভিনেতা শক্তি কাপুরের জীবনে ঠিক এমনটাই ঘটেছিল। পর্দায় তার ‘খলগিরি’ দেখে এতটাই ক্ষুব্ধ হয়েছিলেন বাবা-মা যে, মাঝপথেই সিনেমা হল থেকে বেরিয়ে গিয়েছিলেন তারা।

এমনকি ছেলেকে নিয়ে লোকসমাজে লজ্জায় পড়তে হয়েছিল তাদের। আশি ও নব্বইয়ের দশকে শক্তি কাপুর মানেই ছিল পর্দায় গুন্ডামি, অসভ্যতা আর নারী নির্যাতনের প্রতিচ্ছবি। তবে বাস্তবের বাবা-মা পর্দার এই অভিনয়কে নিতে পারেননি সহজভাবে। সম্প্রতি এক পুরোনো সাক্ষাৎকারে সেই তিক্ত অভিজ্ঞতার স্মৃতিচারণ করেছেন অভিনেতা।

শক্তি কাপুর জানান, তার অভিনীত ‘ইনসানিয়াত কে দুশমন’ সিনেমাটি মুক্তির পর তিনি অনেকটা জোর করেই বাবা-মাকে নিয়ে গিয়েছিলেন থিয়েটারে। আশা ছিল বড় পর্দায় ছেলের অভিনয় দেখে গর্বিত হবেন তারা। কিন্তু ঘটেছিল উল্টো বিপত্তি। সিনেমা শুরুর কিছুক্ষণের মধ্যেই একটি দৃশ্যে দেখা যায়, শক্তি কাপুর এক তরুণীর ওড়না টেনে শ্লীলতাহানি করছেন।

ছেলের এই নেতিবাচক ভূমিকা সইতে পারেননি তার বাবা। রাগে তিনি শক্তির মাকে বলেন, ‘এখনই এখান থেকে উঠে পড়ো। ও আগে বাইরেও এসব কাজ করত, এখন সিনেমাতেও তাই করছে। আমি এই নোংরা ছবি দেখব না।’

এখানেই শেষ নয়, বাড়িতে ফেরার পর শক্তি কাপুরকে কঠোর ভাষায় শাসন করেন তার বাবা। তিনি প্রশ্ন তোলেন, কেন শক্তি কোনো ‘ভালো মানুষ’ বা হিরোর চরিত্রে অভিনয় করেন না? এমনকি হেমা মালিনী বা জিনাত আমানের মতো নামজাদা নায়িকাদের সঙ্গে কেন রোমান্টিক জুটি বাঁধেন না, তা নিয়েও চলে জিজ্ঞাসাবাদ।

প্রাথমিকভাবে বাবা-মার ওপর অভিমান করলেও শক্তি কাপুর পরে বুঝতে পেরেছিলেন, অভিভাবক হিসেবে তার নেতিবাচক চরিত্রে অভিনয় করাটা তারা মেনে নিতে পারছিলেন না। তবে খলনায়ক হিসেবে কুখ্যাতি পেলেও পরবর্তীতে কমেডি চরিত্রে নিজের জাত চিনিয়েছেন শক্তি। ক্রাইম মাস্টার গোগো থেকে শুরু করে নন্দু তার প্রতিটি মজার চরিত্র দর্শক মহলে আজও সমান জনপ্রিয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!