1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হলে নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে না - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হলে নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে না

প্রতিনিধি

লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হলে নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে না
আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ নির্বাচন হিসেবে উল্লেখ করেছেন বরিশাল-৫ ও ৬ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। তিনি বলেছেন, দীর্ঘদিন পর জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের একটি বাস্তব সুযোগ পেতে যাচ্ছে, যা গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে বরিশাল প্রেসক্লাবে প্রতীক বরাদ্দ-পরবর্তী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

মুফতি ফয়জুল করীম বলেন, বিগত সময়ে দেশের মানুষ ভোট দিতে পারেনি। ভোটাধিকার হরণ, অনিরাপত্তা, অর্থ পাচার এবং কাঙ্ক্ষিত উন্নয়ন ব্যর্থতার কারণেই জনগণ আজ পরিবর্তন চায়। এই বাস্তবতা থেকেই ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনে অংশগ্রহণ করেছে।

তিনি বলেন, রাষ্ট্র পরিচালনায় বিদ্যমান বন্দোবস্ত জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। ফলে সামাজিক ন্যায়বিচার ও মানবিক মর্যাদা বারবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসলামী শাসনব্যবস্থার মাধ্যমে কোরআন ও সুন্নাহভিত্তিক আইন বাস্তবায়ন করা গেলে সমাজে সাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব হবে।

নির্বাচনের পরিবেশ প্রসঙ্গে প্রশাসনের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুফতি ফয়জুল করীম বলেন, একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রশাসনকে অবশ্যই নিরপেক্ষ থাকতে হবে। কোনো অবস্থাতেই যেন ভোটকেন্দ্র দখল, কালো টাকার ব্যবহার কিংবা প্রভাব বিস্তারের সুযোগ না থাকে। প্রশাসনের ঢিলেঢালা অবস্থান জনগণের আস্থাকে প্রশ্নবিদ্ধ করতে পারে।

রাজনৈতিক হয়রানি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, শুধুমাত্র রাজনৈতিক পরিচয়ের কারণে কাউকে মামলা বা হয়রানির শিকার করা অনুচিত। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হলে নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে না।

নির্বাচিত হলে নিজের কর্মপরিকল্পনা তুলে ধরে ফয়জুল করীম বলেন, দুর্নীতিমুক্ত বরিশাল গড়াই হবে তার প্রধান অগ্রাধিকার। দুর্নীতিই দেশের উন্নয়নের সবচেয়ে বড় অন্তরায়। দুর্নীতির লাগাম টানতে পারলে প্রকৃত উন্নয়ন সম্ভব হবে।

তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো নতুন রাজনৈতিক জোটে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেয়নি। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম স্থগিত থাকলেও দলের নেতাকর্মীরা দেশের নাগরিক হিসেবে নিরাপত্তা পাওয়ার অধিকার রাখে। যাদের বিরুদ্ধে মামলা নেই, তাদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।

মুফতি ফয়জুল করীম বলেন, জনগণ তাকেই ভোট দেবে, যাদের মাধ্যমে তারা নিজেদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে পারবে। এজন্য তিনি বরিশালবাসীর কাছে একবারের জন্য আস্থা ও সমর্থন কামনা করেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!