1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
লেবাননে হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরায়েলি কমান্ডার নিহত - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

লেবাননে হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরায়েলি কমান্ডার নিহত

প্রতিনিধি

হিজবুল্লাহ পরিচালিত ড্রোন হামলায় লেবাননের দক্ষিণাঞ্চলে এক ইসরায়েলি প্লাটুন কমান্ডার নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (IDF)

শনিবার ইসরায়েলি সেনাবাহিনী জানায়, শুক্রবারের ওই হামলায় ২৪ বছর বয়সী ক্যাপ্টেন মাওজ রেকানাতি নিহত হন। তিনি ইসরায়েলের অভিজাত গোলানি ব্রিগেড এর ১২ নম্বর ব্যাটালিয়নের প্লাটুন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বলেন, আগামী মাসে ক্যাপ্টেন মাওজের বিয়ের কথা ছিল। কিন্তু তার আগেই তিনি প্রাণ হারালেন। নিহত সেনা কর্মকর্তার পরিবার ও বাগদত্তার প্রতি সমবেদনা জানান তিনি।

ইসরায়েলি সামরিক সূত্রের তথ্য অনুযায়ী, গত মাসে লেবানন সীমান্তে নতুন করে সংঘাত শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত অন্তত সাত ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।

গত মাসের মাঝামাঝি সময়ে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও সীমান্ত পরিস্থিতি পুরোপুরি শান্ত হয়নি। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর অবস্থান এবং সেখানে সামরিক তৎপরতা অব্যাহত থাকায় উত্তেজনা বজায় রয়েছে।

অভিযোগ রয়েছে, যুদ্ধবিরতির পরও ইসরায়েলি বাহিনী সীমান্ত এলাকায় বাফার জোন তৈরির লক্ষ্যে সাধারণ মানুষের ঘরবাড়ি ও অবকাঠামো ধ্বংস করছে এবং হিজবুল্লাহ সংশ্লিষ্ট ব্যক্তিদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এর জবাবে হিজবুল্লাহও পাল্টা হামলা বাড়িয়েছে।

সাম্প্রতিক হামলাগুলোতে হিজবুল্লাহ ফাইবার-অপটিক প্রযুক্তিসমৃদ্ধ ড্রোন ব্যবহার করছে বলে দাবি করা হয়েছে। এসব ড্রোন প্রচলিত ইলেকট্রনিক জ্যামিং ব্যবস্থার মাধ্যমে সহজে প্রতিহত করা যায় না, ফলে সীমান্তে অবস্থানরত ইসরায়েলি সেনাদের জন্য তা নতুন চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!