1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-হিজবুল্লাহ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী

লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-হিজবুল্লাহ

প্রতিনিধি

লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও হিজবুল্লাহ। শুক্রবার (১৯ জুন) বিকাল থেকে এ যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে জানিয়েছেন মার্কিন এক কর্মকর্তা।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র, কাতার ও ইরানের মধ্যস্থতায় উভয় পক্ষ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। দিনের শুরুতে সংঘর্ষ চললেও পরে সমঝোতায় পৌঁছায় দুই পক্ষ।

এর আগে বৃহস্পতিবার রাতভর লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ১৮ জন নিহত হন। একই সময়ে হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে ইসরায়েলের চার সেনাও নিহত হয়। এসব ঘটনার জেরে সুইজারল্যান্ডে নির্ধারিত যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা স্থগিত করা হয়েছে।

হিজবুল্লাহর এক জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন, লেবাননে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালানো সম্ভব নয় বলে ইরান জানিয়েছে।

যুদ্ধবিরতি কার্যকর হলেও পরিস্থিতি এখনও নাজুক। সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক স্থগিত থাকায় হরমুজ প্রণালি, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!