ইপেপার / প্রিন্ট
লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহ-এর হামলায় একজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন এবং আরও তিনজন আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) ইসরায়েলি সেনাবাহিনী এই তথ্য জানায়।
নিহত সেনার নাম সার্জেন্ট মোসে ইয়েজাক হাকোহেন কাৎজ। তিনি ২২ বছর বয়সী এবং ইসরায়েলি সেনাবাহিনীর প্যারাট্রুপার ব্রিগেড, ৮৯০তম ব্যাটালিয়ন-এর সদস্য ছিলেন। তার আসল ঠিকানা নিউ হ্যাভেন, কানেক্টিকাট। আহত তিন সেনার অবস্থা মাঝারি এবং সবাইকে হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।
পটভূমি হিসেবে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এরপর হিজবুল্লাহ লেবানের দক্ষিণাঞ্চলে সক্রিয় হয়ে ওঠে এবং ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালাতে শুরু করে। তারা একই সঙ্গে ইসরায়েলের দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে রকেট হামলাও চালাচ্ছে।
হিজবুল্লাহ জানিয়েছে, যতদিন ইরানের বিরুদ্ধে ইসরায়েল যুদ্ধ চালাবে, ততদিন তারা ইসরায়েলকে লক্ষ্য করে হামলা অব্যাহত রাখবে।