1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
লিথিয়াম ব্যাটারিচালিত রিকশা বন্ধের দাবিতে বাড্ডায় সড়ক অবরোধ, চরম যানজট ও ভোগান্তি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

লিথিয়াম ব্যাটারিচালিত রিকশা বন্ধের দাবিতে বাড্ডায় সড়ক অবরোধ, চরম যানজট ও ভোগান্তি

প্রতিনিধি

রাজধানীর বাড্ডা এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের সড়ক অবরোধে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। লিথিয়াম ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের দাবিতে সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে তারা এ কর্মসূচি শুরু করেন। এতে করে কুড়িল থেকে রামপুরাগামী সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাড্ডার ফুজি টাওয়ারের সামনে শতাধিক ব্যাটারিচালিত রিকশা চালক সড়কের ওপর অবস্থান নেন। ফলে অফিসগামী মানুষ, শিক্ষার্থী, রোগীবাহী যানসহ সব ধরনের যানবাহন দীর্ঘ সময় আটকে পড়ে। সকাল থেকেই ওই সড়কে চলাচলকারী যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

আন্দোলনরত রিকশা চালকরা বলেন, লিথিয়াম ব্যাটারিচালিত রিকশা চলাচলের কারণে সাধারণ ব্যাটারিচালিত রিকশা চালকদের আয় কমে যাচ্ছে এবং সড়কে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। দ্রুত সময়ের মধ্যে এসব রিকশা বন্ধ না করা হলে তারা আন্দোলন চালিয়ে যাবেন বলেও হুঁশিয়ারি দেন।

বিষয়টি নিশ্চিত করে বাড্ডা থানার পরিদর্শক (অপারেশন) আজহারুল ইসলাম বলেন, একটি দাবিকে কেন্দ্র করে ব্যাটারিচালিত রিকশা চালকরা সড়ক অবরোধ করে রেখেছেন। এর ফলে এই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এমনিতেই বাড্ডা এলাকায় মেট্রোরেলের নির্মাণকাজ চলমান থাকায় যানজট বেশি থাকে, তার ওপর সড়ক অবরোধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে অবরোধকারীদের সঙ্গে কথা বলছে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে রাস্তা থেকে তাদের সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে।

এদিকে অবরোধ দীর্ঘায়িত হলে বিকল্প সড়ক ব্যবহার করার জন্য সাধারণ মানুষকে অনুরোধ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!