1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
লিটন-শান্তদের তিন দলের টুর্নামেন্টে জাঁকজমক, অধিনায়কত্বে যারা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

লিটন-শান্তদের তিন দলের টুর্নামেন্টে জাঁকজমক, অধিনায়কত্বে যারা

প্রতিনিধি

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা হচ্ছে না এবার। মূলত নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারতে খেলতে যেতে রাজি হয়নি বিসিবি। তাদের ভেন্যু পরিবর্তনের দাবি প্রত্যাখ্যান করে ইতোমধ্যে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে যুক্ত করেছে আইসিসি। বিশ্বকাপ না থাকায় ওই সময়ে বিসিবি ৩ দলের টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে।

আসন্ন টুর্নামেন্টে জাতীয় দলের ক্রিকেটাররা ছাড়াও থাকবেন এইচপি এবং ‘এ’ দলের ক্রিকেটাররা। বিসিবির বিশ্বস্ত সূত্র ঢাকা পোস্ট জানিয়েছে, ৫ ফেব্রুয়ারি থেকে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে শুরু হবে তিন দলের এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট। ৫, ৬ ও ৭ ফ্রেব্রুয়ারি গ্রুপপর্বের পর ফাইনাল অনুষ্ঠিত হবে ৯ ফেব্রুয়ারি।

সেখানে অংশগ্রহণ করা ক্রিকেটারদের জন্য থাকছে ভালো পেমেন্টের ব্যবস্থাও। প্রথম দিনে দর্শকদের কথা চিন্তা করে থাকছে বেশ ভালো একটা উদ্বোধনী অনুষ্ঠান। ফাইনালে থাকবে আঁতশ বাজির সঙ্গে ড্রোন শো। ঘরোয়া এই টুর্নামেন্টকে সফল করার লক্ষ্যে জাঁকজমকের কোনো কমতি রাখতে চাই না বিসিবি। তবে তিন দলের অধিনায়কত্বে কারা থাকছেন সেটি এখনও অজানা।

বাংলাদেশকে বাদ দেওয়া ও ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে যা বলছে শ্রীলঙ্কা
জানা গেছে, তিনটি দলের অধিনায়ক হিসেবে থাকবেন লিটন দাস, নাজমুল হোসেন শান্ত ও আকবর আলি। স্কোয়াড ও নেতৃত্বের বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত জানানোর কথা রয়েছে। ক্রিকেটাররা তিন দলে থাকবেন ভাগ ভাগ হয়ে।

এর আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব-উল-আলম গত বৃহস্পতিবার গণমাধ্যমকে বলেন, ‘(বিশ্বকাপ না খেলায়) আর্থিক বিষয় তো জড়িয়ে আছে–ই। কিন্তু সবার আগে নিরাপত্তার বিষয়। ইতোমধ্যে আমাদের উপদেষ্টা বোর্ডের (বিসিবি) সঙ্গে আলোচনা করেছেন। দেশেই আমরা আরেকটি টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি। বিসিবির মাধ্যমে খবরটা পাবেন। আপনাদের অবহিত করবেন বিসিবি সভাপতি। সরকার আয়োজন করবে না, ক্রিকেট বোর্ডই সব করবে।’

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!