1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
লাশ গুম নিয়ে প্রচারণা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র : ইনকিলাব মঞ্চ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

লাশ গুম নিয়ে প্রচারণা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র : ইনকিলাব মঞ্চ

প্রতিনিধি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি বলেছেন, লাশ গুম নিয়ে যে প্রচারণা চলছে তা আসলে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র। তিনি দাবি করেন, বর্তমানে বাংলাদেশে কোনোভাবেই লাশ গুম করা সম্ভব নয়। মাইলস্টোন স্কুলের দুর্ঘটনার উদাহরণ টেনে তিনি বলেন, এটা কোনো আন্দোলনে গুলি করে হত্যা নয়। শিক্ষার্থীরা ক্লাস করছিল, ডকুমেন্ট স্কুলেও আছে, তার বাবা-মায়ের কাছেও রয়েছে।

বুধবার (২৩ জুলাই) দুপুরে মাইলস্টোন ট্র্যাজেডিতে রাষ্ট্রের দায় নিরূপণ ও জুলাইয়ের মধ্যে ‘জুলাই সনদ’ ঘোষণার দাবিতে সচিবালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে আহুত কফিন মার্চের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শরীফ ওসমান হাদি বলেন, সেনাদের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। বাংলাদেশের একটি গোষ্ঠী যেকোনো ঘটনার পরেই বলতে থাকে—পাহাড় থেকে সেনাঘাঁটি সরাও, সারা দেশ থেকে সেনাঘাঁটি সরাও। কেন? ভারত এসে দেশটাকে দখল করুক? ওদের মনোবাসনা হলো সেনারা পাহাড়ে থাকতে পারবে না, সমতলেও থাকতে পারবে না; থাকবে শুধু ওরা আর থাকবে ভারত।

তিনি প্রশ্ন তুলে বলেন, এ দেশের সেনাবাহিনী দুর্বল হলে লাভ কার? এতে ক্ষতি বাংলাদেশের, লাভ প্রতিবেশী দেশের। যারা এই সুরে কথা বলে, বাংলাদেশের মানুষ যেন তাদের চিনতে ভুল না করে।

আনু মোহাম্মদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীকে উদ্দেশ করে তিনি আরও বলেন, হাসিনা যখন গুম করেছে, খুন করেছে, দিনের ভোট রাতে করেছে—এমন কোনো জঘন্য কাজ নেই যা তিনি করেননি। তখন তারা একদিনও বলেনি, এসব কাজ হাসিনা বা আওয়ামী লীগ করছে। তারা বলেছে, এগুলো রাষ্ট্র করছে। আর এখন তারা রাষ্ট্র শব্দটি ব্যবহার করছে না, এখন তারা বলছে—ইউনূস করছে, ইন্টেরিম করছে। আগে তারা রাষ্ট্র ভাঙার কথা বলতো, এখন বলছে ইন্টেরিম ভাঙো।

মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনা প্রসঙ্গে হাদি বলেন, যাদের গাফিলতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তাদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে।

তিনি ৩১ জুলাইয়ের মধ্যে ‘জুলাই সনদ’ ঘোষণার দাবি জানিয়ে বলেন, যেকোনো উপায়ে ৩১ জুলাইয়ের মধ্যেই জুলাই সনদ ঘোষণা করতে হবে। ঘোষণার অন্তত দুই দিন আগে সনদের খসড়া ওয়েবসাইটে প্রকাশ করতে হবে জনসাধারণের জন্য। যদি তা না করা হয়, তাহলে ৩ আগস্ট দুপুর ১২টায় শাহবাগ থেকে সচিবালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে সর্বাত্মক কফিন মার্চ অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!