1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
লাল ব্যাজ পরে শহীদদের স্মরণ, ক্লাস শুরু চবিতে - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

লাল ব্যাজ পরে শহীদদের স্মরণ, ক্লাস শুরু চবিতে

প্রতিনিধি

দীর্ঘ তিন মাস পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ক্লাস কার্যক্রম শুরু হয়েছে। ক্লাস শুরুর পূর্বে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে লাল ব্যাজ পরে সম্মান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন চবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।

রোববার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হয়ে তারা শহীদদের স্মরণ করেন। এরপর সবাই নিজ নিজ ধর্ম অনুযায়ী শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করেন।

এ সময়ে চবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, আমরা শুরুতে জুলাইয়ের শহীদদের স্মরণ করছি এবং তাদের রুহের মাগফেরাত কামনা করছি। তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা তাদেরকে আজীবন মনে রাখবো। বাংলাদেশের মানুষ তাদেরকে স্মরণ করবে।

তিনি বলেন, দীর্ঘদিন পর বিশ্ববিদ্যালয়ে শিক্ষাকার্যক্রম শুরু করতে পেরে আমরা আনন্দিত। এতোগুলো মাস পর শিক্ষার্থীদের মধ্যে বাধভাঙা আনন্দ দেখতে পাচ্ছি। অপরদিকে ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনেক কাজ বাকি রয়েছে। সেগুলো আমরা ধীরে ধীরে করার চেষ্টা করছি।

চবি প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, গত কয়েকদিনে অনেক প্রস্তুতি নিয়ে বিশ্ববিদ্যালয় চালু করা হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়ার জন্য নিরাপত্তা দপ্তরের নিজস্ব কর্মীরা নিয়োজিত থাকবেন। পাশাপাশি প্রক্টরিয়াল বডি ও পুলিশ একাধিক স্থানে দায়িত্বে থাকবে। সবমিলিয়ে আমরা প্রাণবন্ত ক্যাম্পাস শিক্ষার্থীদের উপহার দেব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!