1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
লালবাগ ভূমি অফিসে দালাল চক্রের হুমকি: সাংবাদিক জহিরুল ইসলাম থানায় জিডি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

লালবাগ ভূমি অফিসে দালাল চক্রের হুমকি: সাংবাদিক জহিরুল ইসলাম থানায় জিডি

প্রতিনিধি

রাজধানীর লালবাগ রাজস্ব সার্কেলের আওতাধীন ভূমি অফিসগুলোতে সক্রিয় দালাল চক্রের তথ্য সংগ্রহের প্রয়াসে দৈনিক যুগান্তরের হাজারীবাগ প্রতিনিধি মো. জহিরুল ইসলামকে মোবাইল ফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

জহিরুল ইসলাম মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে লালবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার তিনি লালবাগ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. শরিফুল হকের কার্যালয়ে গিয়ে ভূমি অফিসে সক্রিয় দালাল চক্রের সম্পর্কে তথ্য সংগ্রহ করেন।

এর প্রেক্ষিতে গত রোববার (৮ মার্চ) বিকেলে দালাল চক্রের হোতা শেখ আনোয়ার নিজ ব্যবহৃত মোবাইল নম্বর থেকে সাংবাদিক জহিরুলের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে কল করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং দালালদের সম্পর্কে কোনো সংবাদ প্রকাশ করলে হত্যা করা হবে বলে হুমকি দেন।

জিডিতে সাংবাদিক উল্লেখ করেছেন যে, জনস্বার্থে তথ্য সংগ্রহের সময় তিনি দালালদের হুমকির মুখে পড়েছেন, যা তার ব্যক্তিগত নিরাপত্তার জন্য উদ্বেগজনক

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন আলী বলেন, সাংবাদিককে হুমকি দেওয়ার বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্লেষকরা মনে করছেন, ভূমি অফিসের দালাল সিন্ডিকেটের এই ধরনের হুমকি সাংবাদিকদের তদন্তমূলক প্রতিবেদনের ওপর প্রভাব ফেলতে পারে, যা জনস্বার্থে তথ্য উদ্ঘাটনের জন্য উদ্বেগজনক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!