1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
লালবাগ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

লালবাগ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

প্রতিনিধি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ থানার নবাবগঞ্জ পুলিশ ফাঁড়ি এলাকায় নবারুন ক্লাবে শনিবার (০৯ মার্চ) এক ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার মো: ইমরান হোসেন মোল্লা পিপিএম ও সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ ‘ওপেন হাউজ ডে’-তে অংশগ্রহণ করেন।সহকারী পুলিশ কমিশনার (লালবাগ জোন) মো: ইমরান হোসেন মোল্লা পিপিএম বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দরকার স্মার্ট নাগরিক, স্মার্ট সরকার, স্মার্ট সোসাইটি, স্মার্ট কমিউনিটি ও স্মার্ট ইকোনমি। আপনারা সবাই স্মার্ট নাগরিক। স্মার্ট সোসাইটি বিনির্মাণে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। স্মার্ট পুলিশিং এর জন্য বাংলাদেশ পুলিশ বদ্ধপরিকর।

সেজন্য জনগনের সর্বাত্মক সহযোগিতা দরকার।আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, যানজট নিরসন, ফুটপাত দখলমুক্ত রাখা, চাঁদাবাজি নির্মুল, মাদক সংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণ ছাড়াও সামাজিক অবক্ষয় ও পারিবারিক সহিংসতা, কিশোর অপরাধ, সাইবার অপরাধ ইত্যাদি নির্মূলে পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য আহবান জানান তিনি। পাশাপাশি, অগ্নিকান্ড সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ও রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার ব্যবহারে সবাইকে সচেতনতা বৃদ্ধির আহবান জানন।

এসময় লালবাগ থানার ২৩ নং ওয়ার্ড এলাকার স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ীবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ কমপক্ষে ৩০০ লোক উক্ত ওপেন হাউজ ডে প্রোগ্রামে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!