1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
লক্ষ্মীপুরে প্রতিপক্ষের মারধরে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

লক্ষ্মীপুরে প্রতিপক্ষের মারধরে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ

প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের মারধরে তাজুল ইসলাম (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (২৩ মার্চ) সকালে উপজেলার ভোলাকোট ইউনিয়নের তোরাব মিজি বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ওই বাড়ির মাহফুজ ও লেদা মিয়াসহ কয়েকজন এ ঘটনা ঘটিয়েছেন।

নিহত তাজুল উপজেলার ভাটরা ইউনিয়নের হিরাপুর গ্রামের সাজি বাড়ির বাসিন্দা। তিনি পেশায় কাঠমিস্ত্রি ছিলেন।

স্থানীয় সূত্র জানা যায়, জমি নিয়ে তাজুল ও মাহফুজদের সঙ্গে বিরোধ চলে আসছে। ঘটনার সময় বিরোধীয় জমিতে ঘর নির্মাণ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাজুলদের ওপর মাহফুজরা হামলা চালায়। এতে তাজুল আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে মো. মামুন বলেন, আমাদের সঙ্গে মাহফুজদের জমির বিরোধ চলে আসছে। এনিয়ে লক্ষ্মীপুর আদালতে মামলাও রয়েছে। কিন্তু তারা আদালতের রায় উপেক্ষা করে বাড়িতে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছিল। বাবাসহ আমি বাধা দিতে গেলে মাহফুজসহ লোকজন হামলা চালায়। একপর্যায়ে তারা দেশীয় অস্ত্র দিয়ে বাবার মাথায় আঘাত করে। এ ঘটনায় আমার বাবা মারা গেছেন।

এ ঘটনায় চেষ্টা করেও অভিযুক্ত মাহফুজ, সানু ও লেদা মিয়ার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে, ঘটনার পর তারা আত্মগোপনে রয়েছে।

রামগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল জলিল বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!