1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
র‍্যাব-পুলিশ সেজে ডাকাতি করতেন তারা, গ্রেপ্তার ২ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম
এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের

র‍্যাব-পুলিশ সেজে ডাকাতি করতেন তারা, গ্রেপ্তার ২

প্রতিনিধি

র‍্যাব-পুলিশ সেজে ডাকাতি করতেন তারা, গ্রেপ্তার ২
র‍্যাব, পুলিশ ও ডিবি পরিচয়ে ছিনতাই ও ডাকাতি চক্রের মূল হোতাসহ দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৭ জানুয়ারি) রাতে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে র‍্যাবের পোশাক, ওয়াকিটকির চার্জার ও লুণ্ঠিত ১ লাখ ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- পিরোজপুর জেলার দক্ষিণ গাবতলী এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে আ. রহমান মেহেদী (৩৬) এবং পটুয়াখালী জেলার গলাচিপা থানার চর কাজড় এলাকার নুর ইসলামের ছেলে মো. রাসেল (৩৮)। বর্তমানে তারা ঢাকার যাত্রাবাড়ী ও কদমতলী এলাকায় বসবাস করতেন। গ্রেপ্তার মেহেদীর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ১৮টি এবং রাসেলের বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ২৪ ডিসেম্বর শ্রীনগর থানায় দায়ের হওয়া একটি ডাকাতি মামলার তদন্তে নামে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও শ্রীনগর থানা পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার রাতে যাত্রাবাড়ী এলাকা থেকে প্রথমে মেহেদীকে গ্রেপ্তার করা হয়। পরে তার ভাড়া বাসা থেকে দুটি র‍্যাবের কটি, একটি পিস্তলের কভার, দুটি ওয়াকিটকির চার্জার ও নগদ ১ লাখ ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়।মেহেদীর দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে কদমতলী এলাকা থেকে তার সহযোগী রাসেলকে গ্রেপ্তার করা হয়।

মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (পশ্চিম) পুলিশ পরিদর্শক মহিদুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন যে তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্নস্থানে র‍্যাব ও ডিবি পরিচয়ে ডাকাতি ও দস্যুতা করে আসছিলেন। এই চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!