ইপেপার / প্রিন্ট
র্যাবের অভিযানে ৬৪ কেজি গাঁজা উদ্ধার’ আটক ১
মাদক বিরোধী অভিযানে ফেনী জেলার ছাগলনাইয়া থানা এলাকা থেকে ৬৪ কেজি গাঁজা উদ্ধারসহ একজন মাদক কারবারিকে আটক করে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
র্যাব-৭ চট্টগ্রাম সূত্র জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গত ২৪ ডিসেম্বর বিকেল আনুমানিক ৪ ঘটিকার সময় ফেনী জেলার ছাগলনাইয়া থানাধীন দীঘিরপাড় এলাকা থেকে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে একটি মাইক্রোবাস থেকে তল্লাশি করে ৬৪ কেজি গাঁজা’সহ একজন মাদক কারবারি কে আটক করা করেছেন র্যাব। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য দশ লক্ষ টাকা।
আটককৃত মাদককারবারি মো. ফারুক (৩২),ফেনী জেলার ছাগলনাইয়া থানাধীন জয়নগর গ্রামের মো. আমির হোসেনের পুত্র।
এবিষয়ে র্যাব-৭ চট্টগ্রামের মিডিয়া সেন্টার সূত্র আরো জানান, অভিযুক্ত ওমর ফারুক দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গাঁজা ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা হতে স্বল্পমূল্যে ক্রয় করে পরবর্তীতে চট্টগ্রাম জেলা এবং মহানগরীর বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের নিকট খুচরা ও পাইকারী মূল্যে বিক্রয় করে আসছে। গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ছাগলনাইয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।