1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
র‍্যাবকে নতুন আইনি কাঠামোয় আনতে উদ্যোগ, নতুন আইন প্রণয়নের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

র‍্যাবকে নতুন আইনি কাঠামোয় আনতে উদ্যোগ, নতুন আইন প্রণয়নের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রতিনিধি

জননিরাপত্তা নিশ্চিত করতে একটি শক্তিশালী এলিট ফোর্সের প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বর্তমানে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) একটি “এডহক ভিত্তিতে” পরিচালিত হচ্ছে, যা দীর্ঘমেয়াদে গ্রহণযোগ্য নয়। তাই র‍্যাবকে নতুন আইনি কাঠামোর আওতায় আনতে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার (১৮ মে) র‍্যাবের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যাব সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, নতুন আইনে মানবাধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একটি আধুনিক এলিট ফোর্স গঠনের পরিকল্পনা রয়েছে। এই বাহিনীর ক্ষমতা, দায়িত্ব এবং জবাবদিহিতা স্পষ্টভাবে নির্ধারণ করা হবে। একই সঙ্গে স্বচ্ছতা ও অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করার কথাও উল্লেখ করেন তিনি।

তিনি আরও জানান, নতুন বাহিনীর নাম পরিবর্তন করা হবে কি না বা সম্পূর্ণ নতুন কোনো এলিট ফোর্স গঠন করা হবে কি না—তা এখনো চূড়ান্ত হয়নি। বিষয়টি সরকার বিবেচনা করছে।

র‍্যাবের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার প্রসঙ্গেও কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, কিছু কর্মকর্তার কর্মকাণ্ডের কারণে পুরো প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তিনি দাবি করেন, একটি প্রতিষ্ঠানের দায় ব্যক্তিগত কর্মকর্তাদের ওপর বর্তায় না।

তার ভাষায়, “যারা বিপথে গেছে, তাদেরকে আইনের আওতায় আনা হবে। প্রতিষ্ঠানকে দায়ী করা ঠিক নয়।”

তিনি আরও বলেন, পূর্ববর্তী রাজনৈতিক পরিস্থিতিতে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছিল, যার ফলে র‍্যাবসহ একাধিক বাহিনী বিতর্কের মুখে পড়ে।

মন্ত্রী জানান, নতুন আইনের খসড়া তৈরির জন্য একটি কমিটি গঠন করা হয়েছে এবং তিনি নিজে এ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আছেন। তবে বিস্তারিত খসড়া এখনো চূড়ান্ত হয়নি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ভবিষ্যতে যেকোনো এলিট ফোর্সকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে আইনি ও প্রশাসনিক কাঠামো শক্ত করা হবে, যাতে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত থাকে।

অনুষ্ঠানে র‍্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!