1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
র‌্যাঙ্ক পরানো হলো নতুন বিমান বাহিনী প্রধানকে - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

র‌্যাঙ্ক পরানো হলো নতুন বিমান বাহিনী প্রধানকে

প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুন ২০১৮

নতুন বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতকে র‌্যাঙ্ক ব্যাজ পরানো হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৃহস্পতিবার এক অনুষ্ঠানে এই ব্যাজ পরানো হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক এবং নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ নতুন বিমানবাহিনী প্রধানকে এয়ার মার্শালের র‌্যাঙ্ক পরিয়ে দেন।

অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী নতুন বিমানবাহিনী প্রধানকে অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তার সরকার আধুনিক ও সময়োপযোগী বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, মুখ্য সচিব মো. নজিবুর রহমান, প্রতিরক্ষা সচিব আখতার হোসেন ভুঁইয়া, সশস্ত্রবাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল মাহফুজুর রহমান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন এবং প্রধানমন্ত্রীর সচিব সাজ্জাদুল হাসান প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নব নিযুক্ত এয়ার চিফ অব স্টাফ মাসিহুজ্জামান সেরনিয়াবাত মঙ্গলবার চিফ অফ এয়ার স্টাফ সেক্রেটারিয়েটে বিদায়ী বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরারের কাছ থেকে বিএএফ কমান্ডের দায়িত্ব গ্রহণ করেন।

মাসিহুজ্জামান সেরনিয়াবাতকে ১২ জুন থেকে তিন বছর মেয়াদের জন্য বিমান বাহিনী প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!